Year Ender 2023:মহুয়া মৈত্র থেকে মোদীকে নিয়ে BBC-র ডকুমেন্টারি! ২০২৩-এ শীর্ষে থাকা রাজনৈতিক বিতর্কগুলি
Year Ender 2023: শেষের পথে ২০২৩। সার বছর ধরে বিভিন্ন বিতর্ক মানুষের দৃষ্টি আকর্ষণ করেছে। তার মধ্যে উল্লেখযোগ্য হল ইন্ডিয়া বনাম ভারত বিতর্ক, মহুয়া মৈত্রের টাকার বদলে প্রশ্ন বিতর্ক, মোদীকে নিয়ে বিবিসির ডকুমেন্টারির মতো বেশ কিছু বিতর্ক।
এরকম কয়েকটি বিতর্ক দেখে নেওয়া যাক একনজরে।

মোদীকে নিয়ে বিবিসির ডকুমেন্টারি
ফেলে আসা বছরে যেসব বিতর্ক সবার দৃষ্টি আকর্ষণ করেছিল তার মধ্যে রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়ে বিবিসির ডকুমেন্টারি। ইন্ডিয়া: দ্য কোয়েশ্চেন ভারতে প্রচারিত হওয়ার একদিন পরেই সরিয়ে দেওয়া হয়। ওই ডকুমেন্টারিতে গুজরাতের মুখ্যমন্ত্রী হিসেবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বছরগুলি নিয়ে কথা বলা হয়েছিল।
দেশের বিদেশমন্ত্রক ডকু সিরিজটিকে প্রচার বলে উল্লেখ করলেও, বিবিসি বলে, কীভাবে নরেন্দ্র মোদী ভারতের মুসলিম জনসংখ্যার প্রতি তার সরকারের মনোভান নিয়েছেন, তাই দেখানো হয়েছে।
ইন্ডিয়া বনাম ভারত
শুরুটা করেছিল দেশের বিজেপি বিরোধী রাজনৈতিক দলগুলি। তারা ইন্ডিয়া ব্লক গঠন করে। তারই মধ্যে জি ২০ শীর্ষ সম্মেলনে যেসব আমন্ত্রণ পত্র পাঠানো হয়েছিল, সেখানে ইন্ডিয়ার পরিবর্তে ভারত দেওয়া হয়েছিল। তাহলে কি দেশের নাম পরিবর্তন করা হচ্ছে, তা নিয়ে প্রশ্ন চিহ্ন তৈরি হয়। যদিও কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর সব জল্পনা উড়িয়ে বলেন, এগুলি সবই গুজব।
মহুয়া মৈত্রের টাকার বদলে প্রশ্ন
এটা সময়ে মহুয়া মৈত্র লোকসভায় শিল্পপতি গৌতম আদানির বিরুদ্ধে একের পর এক প্রশ্ন তুলে গিয়েছেন। তখন কিছু মনে না হলেও, ঝাড়খণ্ডের বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে অভিযোগ করেন ঘুষ নিয়ে প্রশ্ন করেছেন মহুয়া মৈত্র। এরপর গত ৪ ডিসেম্বর অনৈতিক আচরণের জন্য মহুয়া মৈত্রকে লোকসভার সদস্য হিসেবে বহিষ্কার করা হয়। এরপর তৃণমূল নেত্রী বিষয়টি নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন।
রাঘব চাড্ডার বিরুদ্ধে সাংসদের স্বাক্ষর জাল করার অভিযোগ
রাঘব চাড্ডার বিরুদ্ধে পাঁচজন সাংসদের সম্মতি না নিয়েও সিলেক্ট কমিটিতে তাদের অন্তর্ভুক্ত করার অভিযোগ উঠেছে। তিনি তাঁদের স্বাক্ষর জাল করেছেন বলে অভিযোগ। তাঁকে দোষী সাব্যস্ত করার পরে তার সাসপেনশন প্রত্যাহার করা হয়েছিল।
বিজেপি সাংসদের গালি অপর সাংসদকে
লোকসভায় চন্দ্রযান-৩-এর সাফল্য নিয়ে আলোচনার সময় বিজেপি সাংসদ রমেশ বিধুরি বহুজন সমাজ পার্টির সাংসদ দানিশ আলিকে গালিগালাজ করেন এবং তাঁকে লক্ষ্য করে আপত্তিকর মন্তব্য করেন বলে অভিযোগ। বিরোধীরা রমেশ বিধুরিকে বহিষ্কারের দাবি করার পরেই তোলপাড় শুরু হয়। বিজেপি সাংসদকে অবশ্য সতর্ক করেই ছেড়ে দেওয়া হয়। বিজেপির সাংসদের মন্তব্য সংসদীয় নথি থেকে বাদ দেওয়া হয়।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications