Year Ender 2023: ২০২৩-এ ভারতের এমন কয়েকটি ঘটনা যা সারা বিশ্বে আলোচিত হয়েছে
Year Ender 2023: বিদায়ের পথে ২০২৩। ডিসেম্বর অর্থাৎ বছরের শেষ হতে এখনও বেশ কয়েকটি দিন বাকি রয়েছে। এই বছরের কয়েকটি ঘটনার স্মৃতি সাধারণ মানুষের মনে তাজা থাকাই স্বাভাবিক। এই বছরে ভারতে অনেক বড় বড় ঘটনা ঘটেছে, যা শুধু দেশের মানুষকে উদ্দীপনায় ভরিয়ে দেয়নি, সারা বিশ্বে আলোচিত হয়েছে।
বেশ কয়েকটি ঘটনায় যেখানে ভারতের নাম বারে বারে আলোচিত হয়েছে, তেমন কয়েকটি ঘটনা একবার দেখে নেওয়া যাক।

নতুন সংসদ ভবন
এই বছরে ভারত নতুন সংদ ভবন পেয়েছে। যা নিয়ে দেশে বিদেশে আলোচনা হয়েছে। নতুন সংসদ ভবন ৯৭১ কোটি টাকা ব্যয়ে তৈরি করা হয়েছে। সেখানে মোট ১২৮০ জন সাংসদের বসার জায়গা রয়েছে। ৬৪,৫০০ বর্গমিটার জুড়ে বিস্তৃত চারতলা ভবনটি ত্রিভুজাকার। সেখানে ভারতীয় সংবিধানের একটি ডিজিটাল কপি রাখা হয়েছে, যাতে আধুনিকতারঅ অনুভূতি রয়েছে।
জি ২০
এবারের জি ২০-র আয়োজক দেশ ছিল ভারত। এর মাধ্যমে ভারত বিশ্বের অনেক দেশের সামনে দ্রুত উদীয়মান ভারতের শক্তিশালী চিত্র তুলে ধরে। অনুষ্ঠানে আসা সব রাষ্ট্রপ্রভান ভারতের প্রশংসা করেছেন। আটটি রাজ্য ও আটটি কেন্দ্রশাসিত অঞ্চলের ৬০ টি শহরে এই অনুষ্ঠানের জন্য ২২০ টির বেশি সভা করা হয়। প্রায় ১২৫ টি দেশ থেকে একলক্ষের বেশি অতিথি ভারত সফর করেছেন।
জি ২০ শীর্ষ সম্মেলনে এক পরিবার, এক পৃথিবী, এক ভবিষ্যত থিমের মাধ্যমে ভারত বিশ্বের আশাকে নতুন করে ভারতে শিখিয়েছে। যুদ্ধের পরিবর্তে শান্তি ও সম্প্রীতির বার্তা দিয়েছে।
বিশ্বকাপ ২০২৩
ভারত ২০২৩-এর ক্রিকেট বিশ্বকাপের আয়োজন করেছিল। বিশ্বকাপ অধরা থাকলেও, ভারত এবছরে টুর্নামেন্টে ভাল পারফর্ম করে। টানা দশটি ম্যাচ জিতে ফাইনালে উঠে ভারত অস্ট্রেলিয়ার কাছে হেরে যায়। তারপরেও ভারতীয় ক্রিকেটারা নতুন অনেক রেকর্ড করেছেন।
চন্দ্রযান-৩ এবং আদিত্য এল১
চন্দ্রযান ৩-এর মাধ্যমে ভারতের বিজ্ঞানীরা যা করেছেন, তা বিশ্বের কেউ করতে পারেনি। চন্দ্রযান ৩-এর মাধ্যমে ভারত চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণকারী প্রথম দেশ। এছাড়াও আদিত্য এল-১-এর সাফল্যের মাধ্যমে ভারত বিশ্বে শক্তি জাহির করেছে।
মিলেট আন্তর্জাতিক বছর
কৃষিপ্রধান ভারত কৃষির আরও উন্নয়নের লক্ষে শ্রী আন্না যোজনা শুরু করেছে। শ্রী আন্না যোজনার মাধ্যমে মোটা শস্যের প্রচার করার চেষ্টা করা হয়েছে। বিশ্ববাসীকে বাজরা সম্পর্কে সচেতন করতে ভারত সরকার রাষ্ট্রসংঘের কাছে প্রস্তাব করেছিল, ২০২৩ সালকে বাজরা আন্তর্জাতিক বছর হিসেবে ঘোষণা করার জন্য। ২০২১ সালের ৫ মার্চ রাষ্ট্র সংঘের সাধারণ পরিষদের তরফে ২০২৩ সালকে মিলেটের আন্তর্জাতিক বছর হিসেবে ঘোষণা করে।
অটো এক্সপো
এই বছরে ভারত বৃহত্তম অটো এক্সপোর আয়োজন করেছিল। এই ইভেন্ট প্রতি দুবছর অন্তর হয়ে থাকে। মহামারীর কারণে যার আয়োজনে একবছর দেরি হয়। টাটা মোটরস, মারুতি, হুন্ডাই মোটরস, টয়োটার মতো অনেক দেশি বিদেশি সংস্থা ১৩ থেকে ১৮ জানুয়ারি নয়ডার অটো এক্সপোতে অংশগ্রহণ করে।












Click it and Unblock the Notifications