Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Year Ender 2023: ২০২৩ সালে সারা দেশে বাঘের মৃত্যুর সংখ্যা উদ্বেগজনক, কোন রাজ্যে সবচেয়ে বেশি?

Year Ender 2023: রবিবারই ২০২৩ সালের শেষ দিন। সোমবার শুরু ২০২৪। চলছে চলতি বছরের সালতামামি। এরই মধ্যে উদ্বেগ বাড়াল কেন্দ্রীয় পরিবেশ মন্ত্রকের একটি রিপোর্ট। বাঘের মৃত্যুর সংখ্যা নিয়ে।

সারা দেশে ২০২৩ সালে ১৭৭টি বাঘের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে কেন্দ্রীয় পরিবেশ মন্ত্রক। সবচেয়ে বেশি বাঘ মারা গিয়েছে মহারাষ্ট্রে।

Year Ender 2023: ২০২৩ সালে সারা দেশে বাঘের মৃত্যুর সংখ্যা উদ্বেগজনক

পরিবেশ মন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, যতগুলি বাঘের মৃত্যু হয়েছে তার মধ্যে ৪০ শতাংশ ব্যাঘ্রশাবক ও অপ্রাপ্তবয়স্ক বাঘ। বিভিন্ন সংবাদমাধ্যমে দাবি করা হচ্ছিল, চলতি বছরে প্রচুর বাঘের মৃত্যু ঘটেছে ভারতে। যদিও সেইসব মিডিয়া রিপোর্টে যে সংখ্যা উল্লেখ করা হচ্ছিল তার সঙ্গে বাস্তবের অনেকটাই ফারাক রয়েছে।

পরিবেশ মন্ত্রকের তরফে জানানো হয়েছে, গত ২৫ ডিসেম্বর অবধি ১৭৭টি বাঘেরই মৃত্যু হয়েছে। সংখ্যাটি কোনওমতেই ২০২ নয়, যা বিভিন্ন প্রতিবেদনে তুলে ধরা হয়েছে। মহারাষ্ট্রে চলতি বছরে ৪৫টি বাঘের মৃত্যুর ঘটনা ঘটেছে। মধ্যপ্রদেশের ক্ষেত্রে সংখ্যাটা ৪০। উত্তরাখণ্ডে ২০টি, তামিলনাড়ুকে ১৫টি ও কেরলে ১৪টি বাঘ মারা গিয়েছে।

বাঘ সংরক্ষণ করা হয় এমন জায়গার বাইরেই ৫৪ শতাংশ বাঘের মৃত্যুর কথা জানানো হয়েছে পরিবেশ মন্ত্রকের রিপোর্টে। বিশ্বে যত সংখ্যক বাঘ রয়েছে তার ৭০ শতাংশই রয়েছে এই দেশে। বর্তমানে ভারতে ৩১৬৭টি বাঘ রয়েছে বলে জানা যাচ্ছে। উল্লেখ্য, বাঘের সংখ্যা প্রতি বছরে ছয় শতাংশ হারে বাড়ছে।

ফলে প্রাকৃতিক দুর্যোগ-সহ নানা কারণে বাঘের মৃত্যুর সংখ্যার তুলনায় বাঘের সংখ্যা বৃদ্ধির ঘটনার মধ্যে যথেষ্টই ভারসাম্য বজায় রয়েছে। ভারতে এই মুহূর্তে ৫৪টি টাইগার রিজার্ভ রয়েছে। যা সবমিলিয়ে ৭৮ হাজার বর্গকিলোমিটার এবং ভারতের ভূখণ্ডের ২.৩ শতাংশ। চলতি বছর পথ চলা শুরু হয়েছে রানি দুর্গাবতী ব্যাঘ্র সংরক্ষণ কেন্দ্রের।

এদিকে, বক্সা ব‍্যাঘ্র প্রকল্পের জঙ্গলে বাঘের দেখা মিলেছে। সম্প্রতি বক্সা টাইগার রিজার্ভ পশ্চিম বিভাগে একটি বাঘের ছবি ধরা পড়েছে বন বিভাগের ট্র্যাপ ক্যামেরায়। বন দফতর থেকে যে ছবিটি প্রকাশ করা হয়েছে তাতে দেখা যাচ্ছে এটি একটি প্রাপ্তবয়স্ক বাঘ। পানা রেঞ্জের জঙ্গলে দেখা গিয়েছে বাঘটিকে। জঙ্গলে বাঘের দেখা মিলতেই খুশি বক্সা বন বিভাগের বনকর্মী ও আধিকারিকরা।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+