ফিরে দেখা ২০২০:‌ দেশের কোন কোন রাজ্যের মুখ্যমন্ত্রী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন জেনে নিন বিশদে

কোন কোন রাজ্যের মুখ্যমন্ত্রী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন

করোনা ভাইরাসের দাপট গোটা বিশ্বের মানুষকে নাজেহাল করে দিয়েছে। সাধারণ মানুষ থেকে শুরু করে বিশিষ্ট ব্যক্তিরাও এই মারণ ভাইরাসে আক্রান্ত হয়েছেন। অন্যান্য দেশের মতো এখন ভারতেও এই মারণ ভাইরাসের সংক্রমণে বহু মানুষ আক্রান্ত। সাধারণ মানুষের পাশাপাশি দেশের বেশ কিছু রাজ্যের মুখ্যমন্ত্রীরাও করোনা ভাইরাসে আক্রান্ত হন। দেখে নেওয়া যাক কোন কোন রাজ্যের মুখ্যমন্ত্রী কোভিড–১৯–এ আক্রান্ত হয়েছেন।

ত্রিবেন্দ্র সিং রাওয়াত

ত্রিবেন্দ্র সিং রাওয়াত

উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী ত্রিবেন্দ্র সিং রাওয়াত সম্প্রতি করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। তাঁকে দেরাদুনের দুন হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে। তাঁকে রবিবার সামান্য জ্বর ও ফুসফুসে হাল্কা সংক্রমণ দেখা দেওয়ায় হাসপাতালে ভর্তি করা হয়। প্রসঙ্গত, গত ১৮ ডিসেম্বর রাওয়াতের রিপোর্ট পজিটিভ আসে এবং তিনি বাড়িতেই আইসোলেশনে ছিলেন।

শিবরাজ সিং চৌহান

শিবরাজ সিং চৌহান

গত ২৫ জুলাই মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহানের করোনা পজিটিভ ধরা পড়ে। তিনি টুইটারে এ কথা ঘোষণা করে জানান সকলকে। তিনি রাজ্যের বেসরকারি কোভিড সুবিধাযুক্ত চিরায়ু হাসপাতালে ভর্তি হন। ৬১ বছরের মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন যে তাঁর সংস্পর্শে থাকা সকলে যেন কোভিড টেস্ট করিয়ে নেন।

 বিএস ইয়েদুরাপ্পা

বিএস ইয়েদুরাপ্পা

অগাস্টে করোনা ভাইরাসে আক্রান্ত হন কর্নাটকের মুখ্যমন্ত্রী বিএস ইয়েদুরাপ্পা। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। তিনি যদিও সোশ্যাল মিডিয়ায় জানিয়েছিলেন যে তিনি ভালো রয়েছেন। মণিপাল হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছিলেন যে ইয়েদুরাপ্পা স্থিতিশীল রয়েছেন। আটদিনের মাথায় সুস্থ হয়ে উঠেছিলেন মুখ্যমন্ত্রী।

হেমন্ত সোরেন

হেমন্ত সোরেন

ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের মন্ত্রীসভার এক মন্ত্রী করোনায় আক্রান্ত হওয়ায় তিনি নিজেকে কোয়ারেন্টাইন করে রাখেন। জুলাই মাসে তিনি সোশ্যাল মিডিয়ায় ঘোষণা করে জানিয়েছিলেন যে তিনি বেশ কয়েকদিনের জন্য নিজেকে বাড়িতে আইসোলেট করে রাখবেন। বাড়ি থেকেই তিনি রাজ্যের সব কাজ সামলেছেন।

‌অরবিন্দ কেজরিওয়াল

‌অরবিন্দ কেজরিওয়াল

দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের করোনার উপসর্গ দেখা দিলেও তাঁর রিপোর্ট নেগেটিভ আসে। তাঁর জ্বর ও লা ব্যাথা শুরু হওয়ায় তিনি করোনা টেস্ট করিয়ে নেন। কিন্তু ভাগ্যবশত তাঁর করোনা ধরা পড়ে না।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+