ফিরে দেখা ২০১৯: বর্ষশেষে অবসর জেনারেল রাওয়াতের, তার আগে ৫ বার বিতর্কে

ফিরে দেখা ২০১৯: বর্ষশেষে অবসর জেনারেল রাওয়াতের, তার আগে ৫ বার বিতর্কে

বর্ষশেষের দিনেই অবসর জেনারেল বিপিন সিং রাওয়াতের। তবে তার পাঁচ দিন আগে বিতর্কে জড়ালেন তিনি। সংশোধিত নাগরিকত্ব আইন বিরোধী আন্দোলন নিয়ে তিনি সর্বশেষ বিতর্কিত মন্তব্যটি করেন। এই আন্দোলনে হিংসার নিন্দা করতে গিয়ে তিনি বলেছেন নেতারা সাধারণ মানুষকে সঠিকভাবে গাইড করছেন না।

৩১ ডিসেম্বর অবসর

৩১ ডিসেম্বর অবসর

৩১ ডিসেম্বর অবসর নিচ্ছেন জেনারেল রাওয়াত। অনুমান করা হচ্ছে, তাঁকেই চিফ অফ ডিফেন্স স্টাফের পদে বসানো হবে। তার আগে সেনাপ্রধানের মন্তব্যে সোচ্চার দেশের বিরোধী মহল। সমালোচনায় সরব হয়েছেন, প্রাক্তন সেনানীরাও।

২০১৬-র ৩১ ডিসেম্বর সেনাপ্রধানের দায়িত্ব নেন

২০১৬-র ৩১ ডিসেম্বর সেনাপ্রধানের দায়িত্ব নেন

জেনারেল রাওয়াত ২০১৬ সালের ৩১ ডিসেম্বর সেনাপ্রধানের দায়িত্ব নিয়েছিলেন। বৃহস্পতিবারের ঘটনা বাদ দিলে তারপর থেকে তিনি কমপক্ষে পাঁচবার বিতর্কে জড়িয়েছেন।

লিতুল গগৈকে চিফ অফ আর্মি স্টাফের প্রশংসাপত্র

লিতুল গগৈকে চিফ অফ আর্মি স্টাফের প্রশংসাপত্র

বছর দুয়েক আগে মেজর জেনারেল লিতুল গগৈকে চিফ অফ আর্মি স্টাফের প্রশংসাপত্র দিয়েছিলেন তিনি। সেই গগৈই এক কাশ্মীরিকে নিজের জিপের সামনে বেধে নিয়ে গিয়েছিলেন। সেই কাজ গগৈ করেছিলেন পাথরের আক্রমণ থেকে বাঁচতে। এই কাজের জেরে মানবাধিকার কর্মী থেকে রাজনৈতিক নেতা সবারই সমালোচনার মুখে পড়েছিলেন তিনি। এছাড়াও লিতুল গগৈকে শ্রীনগরের হোটেলের সামনে এক কাশ্মীরি মহিলার সঙ্গে দেখা গিয়েছিল। যদিও আইন অনুযায়ী, ডিউটি কিংবা অপারেশনাল এরিয়ায় এই কাজ করা কার্যত অপরাধের মধ্যেই পড়ে।

 সেনাকর্মীদের হুঁশিয়ারি দেওয়া নিয়ে বিতর্ক

সেনাকর্মীদের হুঁশিয়ারি দেওয়া নিয়ে বিতর্ক

সেনাকর্মীদের প্রতিবন্ধত্ব নিয়ে মন্তব্য করে বিতর্কে জড়িয়েছিলেন জেনারেল রাওয়াত। গত ডিসেম্বরে তিনি সেনাকর্মীদের হুঁশিয়ারি দিতে গিয়ে তাঁদের আচরণ নিয়ে সতর্ক করেছিলেন। বলেছিলেন, তাঁরা যেন নিজেদের প্রতিবন্ধী বলে ভুয়ো দাবি না করেন। কেননা সেনাবাহিনীর চাকরিতে থাকাকালীন প্রতিবন্ধী হলে সেনাকর্মীরা বাড়তি অর্থ পেয়ে থাকেন।

পাথর নিক্ষেপকারীদের বিরুদ্ধে মন্তব্যে বিতর্ক

পাথর নিক্ষেপকারীদের বিরুদ্ধে মন্তব্যে বিতর্ক

২০১৭ সালে পাথর নিক্ষেপকারীদের বিরুদ্ধে মন্তব্য করে বিতর্ক তৈরি করেছিলেন। তিনি বলেছিলেন, এইসব মানুষেরা পাথর ছোঁড়ার মধ্যে দিয়ে যেন অস্ত্র নিয়েই হামলা চালাচ্ছে। শত্রুদের অবশ্যই ভয় করা উচিত, একইসঙ্গে লোকেদেরও আপনাকে ভয় করাতে হবে। এই সেনাবাহিনী হল বন্ধু, কিন্তু আইনশৃঙ্খলা ফিরিয়ে আনতে যখন তাদের ডাকা হয়, তখন লোকেরা ভয় পায়।

অবসরপ্রাপ্ত সৈনিকদের বিক্ষোভের মুখে

অবসরপ্রাপ্ত সৈনিকদের বিক্ষোভের মুখে

অবসরপ্রাপ্ত সৈনিকদের আচরণ বিধি নিয়ে মন্তব্য করে তাদের বিক্ষোভের মুখে পড়েছিলেন জেনারেল রাওয়াত।

মহিলা সেনাকর্মীদের নিয়ে বিতর্কিত মন্তব্য

মহিলা সেনাকর্মীদের নিয়ে বিতর্কিত মন্তব্য

এক সংবাদ মাধ্যমে সেনাবাহিনীতে মহিলাকর্মীদের নিয়ে তাঁর করা মন্তব্যে বিতর্ক ছড়ায়। তিনি বলেছিলেন, সেনায় থাকা মহিলারা, তাদের পোশাক পরিবর্তনের সময় পুরুষ সহকর্মীদের উঁকি মারা নিয়ে অভিযোগ করে থাকেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+