২০১৮-য় দেশবাসীর নজর ছিল সুপ্রিম কোর্টে চলা আধার মামলায়, টাইম লাইনে পুরো ঘটনা
সারা বছর যেসব বিতর্ক সরকারকে তাড়া করে বেরিয়েছে তার মধ্যে আধার অন্যতম। সেপ্টেম্বরে সুপ্রিম কোর্ট তাদের রায়ে আধারের সাংবিধানিক বৈধতা দেয়।
সারা বছর যেসব বিতর্ক সরকারকে তাড়া করে বেরিয়েছে তার মধ্যে আধার অন্যতম। সেপ্টেম্বরে সুপ্রিম কোর্ট তাদের রায়ে আধারের সাংবিধানিক বৈধতা দেয়। এর সঙ্গে সর্বোচ্চ আদালত বলে দেয় ফোন ও ব্যাঙ্ক অ্যাকাউন্টের সংযোগ বাধ্যতামূলক নয়। তবে সরকারের সোশ্যাল ওয়েলফেয়ার স্কিম, আয়কর রিটার্নের ক্ষেত্রে আধার লিঙ্কের প্রয়োজন বলে জানায় আদালত।

আধার নিয়ে আইন সংশোধন
আধারের সঙ্গে ফোন ও ব্যাঙ্ক অ্যাকাউন্টের সংযোগ বাধ্যতামূলক নয়, তা করতে আইন সংশোধনের ছাড়পত্র দেয় কেন্দ্র। শীতকালীন অধিবেশনে বিষয়টি নিয়ে পদক্ষেপ নেওয়া হবে। সরকারের আনা সংশোধনীতে বলা হয়েছে, আধারের ডেটাবেস নিয়ে তছরূপ করলে তার শাস্তি হিসেবে ৩ থেকে ১০ বছরের জেল হবে।

আধার সাংবিধানিক, রায় সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চের
পাঁচ বিচারপতির বেঞ্চ ৪-১-এ আধারকে সাংবিধানিক বৈধতা দেয়। যিনি আধারের বিপক্ষে ছিলেন তিনি হলেন বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়। আধার আইনকে অসাংবিধানিক বলে ব্যাখ্যা করেন তিনি। এমন কী সরকার জালিয়াতি করছে বলেও জানান তিনি।

ব্যাঙ্ক, মোবাইল সংযোগে আধার বাধ্যতামূলক নয়, জানায় সর্বোচ্চ আদালত
আধারের সাংবিধানিক বৈধতা দেওয়া হলেও, ব্যাঙ্ক, মোবাইল সংযোগে আধার বাধ্যতামূলক নয় বলে জানিয়ে দেয় সর্বোচ্চ আদালত। শিশুদের স্কুলে ভর্তির ক্ষেত্রেও আধার বাধ্যতামূলক নয়।

যেসব ক্ষেত্রে আধার লিঙ্ক বাধ্যতামূলক
শীর্ষ আদালতের নির্দেশ অনুযায়ী, সরকারের সোশ্যাল ওয়েলফেয়ার স্কিম, আয়কর রিটার্নের ক্ষেত্রে আধার লিঙ্কের প্রয়োজন।

আধার রায় নিয়ে বিজেপির প্রতিক্রিয়া
আধার মামলায় সাংবিধানিক স্বীকৃতি পাওয়াকে মোদী সরকারের বড় জয় বলে ব্যাখ্যা করে বিজেপি।

আধার রায় নিয়ে কংগ্রেসের প্রতিক্রিয়া
কংগ্রেসও আধারের রায়কে স্বাগত জানিয়েছে। বেসরকারি সংস্থা আধারের তথ্য ব্যবহার করতে পারবে না। সেই রায়ে খুশি কংগ্রেস।

আধার ডি-লিঙ্ক করতে বিজ্ঞপ্তি
সুপ্রিম কোর্টের আধার রায়ের পরে আধার নম্বর কীভাবে ডিলিঙ্ক করা যায়, তার জন্য টেলিকম সংস্থাগুলিকে পরিকল্পনা জমা দিতে বলে ইউআইডিএআই কর্তৃপক্ষ।

পেনশনে আধার বাধ্যতামূলক নয়
মে মাসে কেন্দ্র জানায় পেনশন পেতে আধারের প্রয়োজন নেই।

আধার সংযুক্তি নিয়ে ভুল ব্যাখ্যা, জানিয়েছিল সর্বোচ্চ আদালত
এপ্রিলে বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় জানান, ২০১৭-র ৬ ফেব্রুয়ারি সর্বোচ্চ আদালত যে নির্দেশ দিয়েছিল তার ভুল ব্যাখ্যা করেছিল সরকার।

আধার নিয়ে তথ্য ফাঁসের অভিযোগ
মার্চে আমেরিকার একটি ওয়েবসাইট জেডডিনেট দাবি করেছিল, সরকারি পরিষেবা সংস্থার ব্যবস্থা থেকে তথ্য ফাঁস হয়েছে। যদিও আধার কর্তৃপক্ষ জানায়, ওই দাবি ভিত্তিহীন। পরবর্তী পর্যায়ে নানা সময়ে আধার তথ্য ফাঁসের অভিযোগ উঠেছিল সরকারি ও বেসরকারি পর্যায়ে।

আধার সংযোগের সময়সীমা তুলে দিয়েছিল আদালত
সরকারের তরফে ৩১ মার্চের মধ্যে জরুরি পরিষেবায় আধার নম্বর সংযুক্তিকরণের নির্দেশ জারি করেছিল। এর বিরুদ্ধে সর্বোচ্চ আদালতে মামলা হয়। মার্চে সুপ্রিম কোর্ট জানিয়ে দেয় ব্যাঙ্ক অ্যাকাউন্ট সচল রাখতে ও মোবাইল নম্বর চালু রাখতে আধার বাধ্যতামূল, সেটা বলার সময় আসেনি।

ভোটার কার্ডের সঙ্গে আধার লিঙ্ক চায় কমিশন
মার্চে সুপ্রিমকোর্টে রিভাইজড পিটিশন দায়ের করে নির্বাচন কমিশন জানিয়েছিল, তারা ভোটার কার্ডের সঙ্গে আধার লিঙ্ক আবশ্যিক করা হোক, তা চায়।
(ছবি সৌজন্য: পিটিআই)












Click it and Unblock the Notifications