২০১৯ সালে ভারতে টুইটারে সবচেয়ে বেশি ভাইরাল হয়েছে কোন ১০টি হ্যাশট্যাগ, তালিকা দেখুন একনজরে
ভারতের রাজনৈতিক থেকে সামাজিক সব গুরুত্বপূর্ণ বিষয়েই সোশ্যাল মিডিয়ার সক্রিয় উপস্থতি লক্ষ্য করা গিয়েছে।
ভারতের রাজনৈতিক থেকে সামাজিক সব গুরুত্বপূর্ণ বিষয়েই সোশ্যাল মিডিয়ার সক্রিয় উপস্থতি লক্ষ্য করা গিয়েছে। তার মধ্যে যে ১০টি হ্যাশট্যাগ সবচেয়ে বেশি ব্যবহৃত হয়েছে ২০১৯ সাল জুড়ে টুইটারে, সেগুলি দেখে নেওয়া যাক এক নজরে।

#loksabhaelections2019
ভারতের সবচেয়ে বড় রাজনৈতিক কর্মকাণ্ড ছিল ২০১৯ সালের লোকসভা ভোট। সেই নিয়ে সোশ্যাল মিডিয়ায় তোলপাড় চলেছে। আলোচনা সমালোচনা, বাকযুদ্ধ, বিকর্ত কী হয়নি। সবই টুইটারে প্রকাশ্যে এসেছে এই হ্যাশট্যাগ দিয়ে।

#chandrayaan2
এবছর ভারতের দ্বীতিয় বড় ঘটনা চন্দ্র অভিযান। ইসরোর চন্দ্রযান-২ এর সফর তোলপাড় হয়েছে গোটা দেশ। অধীর অপেক্ষা থেকে সফল উৎক্ষেপণ। আবার শেষ মুহূর্তে অবতরণ করতে না পারার কষ্ট সবই টুইটারে প্রকাশ পেয়েছে এই হ্যাশট্যাগে।

#cwc19
খেলার জগতে এবছরের এখনও পর্যন্ত ভারতের সবচেয়ে বড় ঘটনা ছিল ক্রিকেট বিশ্বকাপ। লন্ডনে প্রথম ম্যাচ খেলা থেকে শুরু করে সেমিফাইনালে নিউজিল্যান্ডের কাছে হেরে ওয়ার্ল্ডকাপ থেকে বিদায় নেওয়া। ক্রিকেট ফ্যানদের উৎসাহ থেকে ক্ষোভ সবই টুইটারে প্রকাশ্যে এসেছে এই হ্যাশট্যাগে।

#pulwama
বছরের প্রথমেই সোশ্যাল মিডিয়া জুড়ে ছিল পুলওয়ামা হামলার ঘটনা। পুলওয়ামায় সিআরপিএফ ক্যাম্পে আত্মঘাতী হামলার ঘটনায় তোলপাড় হয়েছিল গোটা দেশ। নড়ে উঠেছিল রাজ্য রাজনীতি। সেসব কিছুই টুইটারে উঠে এসেছিল এই হ্যাশট্যাগে।

#article370
মোদী সরকার দ্বিতীয়বার ক্ষমতায় আসার পর প্রথম যে ঐতিহাসিক পদক্ষেপটি করেছিল সেটি কাশ্মীর থেকে ৩৭০ ধারা প্রত্যাহার। গোটা বিশ্ব সেই সিদ্ধান্তে আলোড়িত হয়েছিল। তার যাবতীয় প্রতিক্রিয়া খবরা খবর সব প্রকাশ পেয়েছে এই হ্যাশট্যাগে।

#bigil
যদিও এই হ্যাশট্যাগটি বেশি চলেছে দক্ষিণ ভারতে। তবে তার দাপট কম ছিল না। দক্ষিণ ভারতের জনপ্রিয় অভিনেতা সুপারস্টার বিক্রমের দিওয়ালি ব্লকব্লাস্টার সিনেমাকে কেন্দ্র করে টুইটারে ঘোরাফেরা করেছে এই হ্যাশট্যাগ।

#diwali
প্রতিবছরের মতোই এবছরও গোটা দেশে আড়ম্বরেই উদযাপিত হয়েছে দিওয়ালি। সেই উপলক্ষ্যে অসংখ্য মানুষ একে অপরকে দিওয়ালির শুভেচ্ছা জানিয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ পর্যন্ত এই হ্যাশট্যাগ ব্যবহার করেছেন।

#avengersendgame
এবছরে এখনও পর্যন্ত সবচেয়ে জনপ্রিয়তম ইংরেজি ছবি অ্যাভেঞ্জার্স এন্ডগেম ঘিরে দর্শকদের মধ্যে কম উত্তেজনা ছিল না। সোশ্যাল মিডিয়ায় ঘোরাফেরা করেছে এই হ্যাশট্যাগ।

#ayodhyaverdict
মোদী সরকারে আরেক ঐতিহাসিক পদক্ষেপ। সুপ্রিমকোর্টে অযোধ্যার বিতর্কিত জমি মামলার রায়দান। তার রেশ এখনও কাটেনি। এই হ্যাশট্যাগের ঘোরা ফেরা করছে অযোধ্যা রায় সংক্রান্ত যাবতীয় খবর, প্রতিক্রিয়া, মন্তব্য।

#eidmubarak
ভারতের আরেকটি বড় উৎসব ঈদ। ঈদ উদযাপনের আগে থেকেই সোশ্যাল মিডিয়ায় খবরাখবর শুরু হয়ে যায়। তারপরে ঈদের শুভেচ্ছা জানানোর পালা আসে। এই হ্যাশট্যাগেই ঈদের যাবতীয় শুভেচ্ছা বিনিময় চলে সোশ্যাল মিডিয়ায়।












Click it and Unblock the Notifications