২০১৮-য় দেশের সেরা 'নিউজমেকার' কারা! দেখুন সেরাদের তালিকা
২০১৮ সাল ঘটনাবহুল অবশ্য। রাজনৈতিকভাবে যেমন নানা ঘটনা, তেমনই সামাজিক নানা ঘটনা বছরটিকে ঘটনাবহুল করে তুলেছে সন্দেহ নেই।
২০১৮ সাল ঘটনাবহুল অবশ্য। রাজনৈতিকভাবে যেমন নানা ঘটনা সকলের বিস্ময় জাগিয়ে তুলেছে, তেমনই সামাজিক নানা ঘটনা, সুপ্রিম কোর্টের নানা ঐতিহাসিক রায় বছরটিকে ঘটনাবহুল করে তুলেছে সন্দেহ নেই। এই বছরের সেরা নিউজমেকার হিসাবে অবশ্যই উঠে এসেছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ইতিবাচক প্রসঙ্গ হোক অথবা নেতিবাচক সমালোচনা, মোদী সকলকে ছাপিয়ে সবসময় খবরে থেকেছেন। একনজরে দেখে নেওয়া যাক কারা কারা এই তালিকায় রয়েছেন।

নরেন্দ্র মোদী
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সকলকে ছাপিয়ে গিয়েছেন। তবে তিনি এবছরই নয়, গত কয়েকবছর ধরেই সব ধরনের সমীক্ষায় একেবারে প্রথম সারিতে থেকেছেন। তিনিই ২০১৮ সালেরও সেরা নিউজমেকার।

রাহুল গান্ধী
সদ্য কংগ্রেস সভাপতির দায়িত্ব পাওয়া রাহুল এবছর পরপর কয়েকটি রাজ্যের নির্বাচনে কংগ্রেসের নেতৃত্ব দিয়ে ভালো ফল করিয়েছেন। পাশাপাশি কেন্দ্রকে যেভাবে তিনি আক্রমণ করেছেন তাতে সারাবছর খবরে থেকেছেন তিনি। দ্বিতীয় স্থানে রয়েছেন তিনি।

দীপক মিশ্র
অবসরপ্রাপ্ত বিচারপতি দীপক মিশ্র একদিকে যেমন বিতর্ক তেমনই আর একদিকে তাঁর নেতৃত্বে ঐতিহাসিক সব রায় দিয়ে খবরে এসেছেন। বছরের শুরুতেই তাঁর বিরুদ্ধে বিদ্রোহ করেন চার বিচারপতি। তবে সেসমস্ত সামলে তিন তালাক, পরকীয়া, সমকামিতা সহ একাধিক মামলায় ঐতিহাসিক রায় সুপ্রিম কোর্ট দিয়েছে তাঁর নেতৃত্বেই।

এমজে আকবর
সাংবাদিক, সাংসদ সহ একাধিক কাজে খ্যাতি অর্জন করা প্রাক্তন কেন্দ্রীয় বিদেশ প্রতিমন্ত্রী এমজে আকবরের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ সারা দেশে সাড়া ফেলে দিয়েছিল। একসঙ্গে কয়েক ডজন মহিলা তার বিরুদ্ধে মুখ খুলেছেন। তিনি বছরের শেষ অর্ধে খবরে ছিলেন সবসময়ে।

বিজয় মালিয়া
কয়েক হাজার কোটি টাকার ঋণখেলাপি মামলায় অভিযুক্ত হয়ে দেশ ছেড়ে পালিয়ে যাওয়া বিজয় মালিয়া সবসময় খবরে থেকেছেন। এই মুহূর্তে তিনি লন্ডনে রয়েছেন। তবে ভারতের খবরের দুনিয়ায় তিনি অন্যতম নিউজমেকার।

নীরব মোদী
ভারতীয় ব্যাঙ্ক থেকে কয়েক হাজার কোটি টাকা জালিয়াতি করে হাতিয়ে নিয়ে পালিয়ে যাওয়া ব্যবসায়ী নীরব মোদী বছরের শুরু থেকে শেষ, খবরেই রয়েছেন। পিএনবি কেলেঙ্কারির নায়ক এই নীরব বিদেশে পালিয়ে গিয়েছেন। তা নিয়েও দেশে রাজনৈতিক উত্তাপ ছড়িয়েছে। ২০১৮ সালের সেরা নিউজমেকারদের তালিকায় তিনি শুরুর দিকেই রয়েছেন।

রণবীর সিং
অভিনয় দিয়ে তো বটেই রণবীর শেষদিকে অভিনেত্রী দীপিকা পাড়ুকোনকে বিয়ের জন্য খবরে থেকেছেন। একদিকে পদ্মাবত সিনেমায় অসাধারণ পারফরম্যান্স ও অন্যদিকে হাই প্রোফাইল বিয়ে, সবই ২০১৮ সালে খ্যাতি এনে দিয়েছে রণবীরকে।

তৈমুর আলি খান
করিনা কাপুর ও সঈফ আলি খানের পুত্র তৈমুর জন্মের পর থেকেই সেলেব্রিটি। এবছরও সবসময় পাপারাৎজীদের ক্যামেরা তাকে তাক করে থেকেছে। বলিউডের সবচেয়ে খুদে তারকা বড় সেলেবসদের পিছনে ফেলে দিয়েছে।

মুকেশ আম্বানি
মুকেশ আম্বানি শুধুমাত্র জিও-র জন্যই বছরভর খবরে থেকেছেন। জিও-র একেরপর এক অফার ও সুবিধা মুকেশকে বছরভর খবরে রেখেছে। তার সঙ্গে যুক্ত হয়েছে, ফের একবার দেশের সেরা ধনী হওয়ার রিপোর্ট। এই নিয়ে ফোর্বসের বিচারে পরপর এগারো বছর তিনি দেশের সবচেয়ে ধনী ব্যক্তি হিসাবে স্বীকৃত হয়েছেন।












Click it and Unblock the Notifications