পদপিষ্টের পরও যাত্রা অব্যাহত, বৈষ্ণোদেবী মন্দিরে বছরের প্রথম দিন ২৭ হাজার ভক্তের ঢল
পদপিষ্টের পরও যাত্রা অব্যাহত, বৈষ্ণোদেবী মন্দিরে বছরের প্রথম দিন ২৭ হাজার ভক্তের ঢল
নতুন বছরের প্রথম দিনেই জম্মু–কাশ্মীরের বৈষ্ণোদেবী মন্দিরে ঘটে গিয়েছিল ভয়াবহ দুর্ঘটনা। শনিবার, ১ জানুয়ারি ভোররাতে প্রবল ভিড়ের চাপে কাটরায় অবস্থিত মামা বৈষ্ণদেবী মন্দিরে পদপিষ্ট হয়ে মৃত্যু হয় ১২ জনের। তবে এই ঘটনা মানুষের ভক্তি ও আস্থাকে টলাতে পারেনি। জানা গিয়েছে, শনিবারই বৈষ্ণোমাতা মন্দিরে পুজো দিতে এসেছেন প্রায় ২৭ হাজার পুণ্যার্থী। সরকারি মুখপাত্র জানিয়েছেন যে বৈষ্ণোদেবী মন্দিরে যাওয়ার যাত্রা সুষ্ঠুভাবে সম্পন্ন হচ্ছে এবং কর্তৃপক্ষ পদপিষ্ট হওয়ার পরিস্থিতিকে এখন নিয়ন্ত্রণে এনেছে।

২৭ হাজার পুণ্যার্থী
সরকারি মুখপাত্রের কথা অনুযায়ী, পদপিষ্টের ঘটনার পর শ্রী মাতা বৈষ্ণোদেবী মন্দির বোর্ড, জেলা প্রশাসন, পুলিশ ও সিআরপিএফের দল যৌথভাবে উদ্ধার কাজে হাত লাগায়। তিনি এও জানান যে এই ঘটনার মিনিট পাঁচেকের মধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে কর্তৃপক্ষ। মুখপাত্র বলেন, 'যাত্রা খুব ভালোভাবে হয়েছে এবং শনিবার পবিত্র মন্দিরে প্রায় ২৭ হাজার তীর্থযাত্রী দর্শন করতে এসেছিলেন।' তিনি জানিয়েছেন যে জম্মু-কাশ্মীরের লেফটেন্যান্ট গর্ভনর মনোজ সিনহা, যিনি এই মন্দির বোর্ডের চেয়ারপার্সন তিনি নিজে শনিবার ভোরবেলা থেকে ব্যক্তিগতভাবে গোটা পরিস্থিতি খতিয়ে দেখছেন এবং কাকরায়েলের সুপার-স্পেশালিটি হাসপাতালেও তিনি গিয়েছেন ও সেখানে আহত তীর্থযাত্রীদের স্বাস্থ্যের বিষয়ে জানেন এবং তাঁদের সঙ্গে কথাও বলেন। তিনি নিহতদের পরিবারকে ১০ লক্ষ টাকা ও আহতদের ২ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার জন্য নির্দেশ দিয়েছেন। মুখপাত্র জানিয়েছেন এই ক্ষতিপূরণ খুব সহজ পদ্ধতিতেই দিয়ে দেওয়া হবে।

চলছে তদন্ত
এদিকে, ঘটনার তদন্তে গঠিত তদন্ত কমিটির সদস্যরা ভবনে ঘটনাস্থল পরিদর্শন করেন এবং খতিয়ে দেখেন। মুখপাত্র জানিয়েছেন যে সদস্যরা এসএমভিডিএসবির-এর চিফ এক্সিকিউটিভ অফিসার, রিয়াসির ডেপুটি কমিশনার, এসপি কাটরা, সিআরপিএফের কম্যান্ডিং অফিসার, ম্যাজিস্ট্রেট ভবনের সাব-ডিভিশনাল ও অন্যান্য আধিকারিকদের সঙ্গে কথা বলেন এবং ভিডিও ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। তিনি জানিয়েছেন যে কমিটি উল্লেখ করেছে যে আরও বিশদ অনুসন্ধান করা হচ্ছে যারপরই কোনও চূড়ান্ত ফলাফল পাওয়া যাবে।

প্রাথমিক অনুমান
মুখপাত্র জানিয়েছেন যে প্রাথমিকভাবে মনে হচ্ছে যে কয়েকজন তীর্থযাত্রীর মধ্যে কোনো ধরনের ছোটখাটো ঝগড়ার কারণে ৩ নম্বর গেটের কাছে পদদলিত হওয়ার ঘটনা ঘটতে পারে, যেখানে পথটি একটি খাড়া ঢাল রয়েছে। মুখপাত্র জানিয়েছেন যে পদপিষ্টের ঘটনা হওয়ার পর যেভাবে মন্দির বোর্ড, জেলা প্রশাসন, পুলিশ ও সিআরপিএফ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে তা সত্যিই প্রশংসার যোগ্য।

তদন্ত কমিটি গঠন
তবে মাতা বৈষ্ণোদেবী মন্দিরে পদপিষ্টের ঘটনার জন্য জম্মু-কাশ্মীর সরকারের পক্ষ থেকে তিন সদস্যের প্যানেল গঠন করা হয়েছে, যাঁরা এক সপ্তাহের মধ্যে রিপোর্ট জমা দেবে। অন্যদিকে, জম্মু ও কাশ্মীর সরকার শনিবার ঘটনার তদন্তের জন্য মুখ্য সচিব (স্বরাষ্ট্র)-এর নেতৃত্বে একটি উচ্চ-পর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছে। তদন্ত দলে এডিজিপি (জম্মু) এবং জম্মুর বিভাগীয় কমিশনার অন্তর্ভুক্ত। সরকারি নির্দেশে বলা হয়েছে, 'কমিটি এক সপ্তাহের মধ্যে সরকারের কাছে তার রিপোর্ট জমা দেবে। কমিটি ঘটনার পিছনে কারণ/কারণগুলি বিশদভাবে পরীক্ষা করবে এবং ত্রুটিগুলি চিহ্নিত করবে এবং এর দায় নির্ধারণ করবে।' ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে কমিটিকে যথাযথ স্ট্যান্ডার্ড অপারেটিং পদ্ধতি ও ব্যবস্থার পরামর্শ দিতে বলা হয়েছে।

বৈষ্ণোদেবী মন্দিরে পদপিষ্ট
প্রসঙ্গত, শুক্রবার মধ্যরাতে অর্থাৎ ২টো ৪৫ মিনিট নাগাদ মন্দিরের বাইরে প্রবল ভিড় ছিল। সেই সময়ই হাঠাৎই ধাক্কাধাক্কি শুরু হয়ে যায়। তারপরই গর্ভগৃহের সামনে এই দুর্ঘটনা ঘটনা ঘটে। বৈষ্ণবেদী ভবনে পদদলিত হয়ে মৃত্যু হয় ১২ জনের। এই দুর্ঘটনায় আহত হয়েছে ২০ জন। এই ঘটনা শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও কংগ্রেস নেতা রাহুল গান্ধী।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications