'খুব শিগগিরই বেরোব', জেল থেকেই স্ত্রীকে ফোন জঙ্গি ভাটকলের
নয়াদিল্লি, ৪ জুলাই : ফের একবার মোবাইল ফোনে কথা বলে সমস্যায় পড়ল একদা ইন্ডিয়ান মুজাহিদিনের সর্বেসর্বা জঙ্গিনেতা ইয়াসিন ভাটকল।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, এই মুহূর্তে হায়দ্রাবাদের জেলে বন্দি ভাটকল নিজের স্ত্রীকে ফোন করে কথা বলেছে। স্ত্রীকে আশ্বস্ত করে সে জানিয়েছে, খুব শিগগিরই সে জেল থেকে ছাড়া পাবে। কার মদতে কীভাবে ভাটকলের মতো জঙ্গির হাতে মোবাইল পৌঁছল তা নিয়ে তদন্ত শুরু হয়েছে। ['গরু খোঁজা' খুঁজেও 'আত্মঘাতী' জঙ্গির সন্ধান পায়নি 'ইন্ডিয়ান মুজাহিদিন']

ঘটনা হল, এর আগেও জেলের মধ্যে থেকেই ভাটকলকে ফোনে বলতে শোনা গিয়েছিল যে, তার বন্ধু জঙ্গিরা তাকে জেল থেকে ছাড়িয়ে নিয়ে যাবে। ফলে ভাটকলকে অন্য জেলে স্থানান্তরিত করার কথাও ভাবনায় রয়েছে পুলিশের।
ভাটকল তার স্ত্রীকে যথেষ্ট ভালোবাসে বলে গোয়েন্দা সূত্রে জানা গিয়েছে। এর আগে নেপালে গিয়ে সে তার স্ত্রীকে ফোন করে গোয়েন্দাদের হাতে ধরা পড়েছিল। সেবার নেপাল হয়ে পাকিস্তান পালানোর ছক কষেছিল এই ইন্ডিয়ান মুজাহিদিন নেতা।
গোয়েন্দারা জানিয়েছেন, ভাটকল জেরায় জানিয়েছে সে সিরিয়ায় গিয়ে আইএসআইএস জঙ্গিদের সঙ্গে হাত মেলাতে চায়। গোয়েন্দাদের মত, এর ফলে সেকোনও মূল্যেই জেলের বাইরে বেরনোর জন্য এত মরিয়া হয়ে উঠেছে ভাটকল।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications