২০১৩ সালের হায়দ্রাবাদ বিস্ফোরণে দোষী সাব্যস্ত ইয়াসিন ভটকল-সহ ৫!

প্রায় চার বছর আগের হায়দ্রাবাদ বিস্ফোরণের ঘটনায় ইন্ডিয়ান মুজাহিদিনদের ৫ সদস্যকে দোষী সাব্যস্ত করল এনআইএ আলাদত। দোষী ৫ জনের মধ্যে অন্যতম নাম হল ইয়াসিন ভটকল। সাজা ঘোষণা করা হবে আগামী ১৯ ডিসেম্বর।

হায়দ্রাবাদ, ১৩ ডিসেম্বর : প্রায় চার বছর আগের হায়দ্রাবাদ বিস্ফোরণের ঘটনায় ইন্ডিয়ান মুজাহিদিনদের ৫ সদস্যকে দোষী সাব্যস্ত করল এনআইএ আলাদত। দোষী ৫ জনের মধ্যে অন্যতম নাম হল ইয়াসিন ভটকল। সাজা ঘোষণা করা হবে আগামী ১৯ ডিসেম্বর।

২০১৩ সালের ২৮ আগস্ট বিহারের ভারত-নেপাল সীমান্ত থেকে ভটকলকে গ্রেফতার করেছিল এনআইএ।

২০১৩ সালের হায়দ্রাবাদ বিস্ফোরণে দোষী সাব্যস্ত ইয়াসিন ভটকল-সহ ৫!

ভটকল ছাড়া বাকি চারজন দোষী হল উত্তরপ্রদেশের আশাদুল্লা আখতার, পাকিস্তানের জিয়া উর রহমান ওরফে ওয়াকাস, বিহারের তহসিন আখতার এবং মহারাষ্ট্রের আইজাজ শেখ। এরা প্রত্যেকেই বিচারবিভাগীয় হেফাজতে রয়েছে।

২০১৩ সালের ২১ ফেব্রুয়ারি সন্ধ্যায় পর পর দুটি বিস্ফোরণ হয়। দিলসুখ নগরের জনবসতিপূর্ণ এলাকায় বিস্ফোরণ হয়েছিল। এই বিস্ফোরণে ১৮ জনের মৃত্যু হয়েছিল, আহত হয়েছিল ৮৩ জন।

এরপর থেকেই হায়দ্রাবাদ পুলিশ এই সিরিয়াল বিস্ফোরণের তদন্ত শুরু করে। জিজ্ঞাসাবাদের জন্য ৬ জনকে আটক পর্যন্ত করা হয়। উত্তরপ্রদেশ,বিহার, মহারাষ্ট্র-সহ একাধিক জায়গায় সন্ত্রাস মডিউলের খোঁজে অভিযান চালায় পুলিশ।

এদিন এনআইএ-র ডিরেক্টর জেনারেল শরদ কুমার জানিয়েছেন, দোষীদের সর্বোচ্চ শাস্তির আবেদন জানানো হবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+