লাইনচ্যুত যশবন্তপুর-হাওড়া এক্সপ্রেসের ৩টি বগি, হতাহতের খবর নেই

লাইনচ্যুত যশবন্তপুর-হাওড়া এক্সপ্রেসের ৩টি বগি, হতাহতের খবর নেই
বেঙ্গালুরু, ৪ জুন : বেঙ্গালুরু থেকে কলকাতা যাওয়ার পথে অন্ধ্রর কাপ্পামের কাছে লাইনচ্যুত হল যশবন্তপুর-হাওড়া এক্সপ্রেসের ইঞ্জিন ও ২টি বগি। মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটে যদিও রেল ও পুলিশসূত্রে জানানো হয়েছে এই ঘটনায় হতাহতের কোনও খবর নেই।

বেঙ্গালুরু থেকে ১২০ কিলোমিটার দূরে অবস্থিত কাপ্পাম রেল স্টেশনের কাছে এই ঘটনা ঘটে। কাপ্পামের রেল আধিকারিকসূত্রে খবর, এক্সপ্রেস ট্রেনটি এক ঘন্টা দেরীতে অর্থাৎ রাত ১০ টা ৪৪ মিনিট নাগাদ স্টশনে পৌছয়। ১ নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরনোর সময় ট্রেনটি মেইন লাইনে না ঢুকে লুপ লাইনে ঢুকে পড়ে। ট্রেন চালক ছিলেন বালাকৃষ্ণন। পথে বালি ভর্তি, রাস্তা শেষ দেখতে পেয়েই আচমকা গাড়ি থামানোর জন্য ব্রেক কষেন চালক।

উদ্ধার কর্মীরা সঙ্গে সঙ্গে ছুটে যান জোলারপেটে। ট্রেনের ইঞ্জিন ও বগিকে লাইনে তোলার পর আরও কয়েকটি অতিরিক্ত বগি যুক্ত করা হয় ট্রেনটির সঙ্গে। এরপর বুধবার ভোর ২ টো ৪৫ মিনিট নাগাদ পরিষেবা স্বাভাবিক হয়। সংশ্লিষ্ট লাইনের ট্রেন চলাচল কিছু সময়ের জন্য রাখতে বাধ্য হয় রেল কর্তৃপক্ষ।

কোনও হতাহতের খবর না থাকলেও বড় ধরণের কোনও দুর্ঘটনা হতে পারত বলে আশঙ্কা করা হচ্ছে। রাতের ঘন কুয়াশা এবং সামনেই ওভারব্রিজ থাকার কারণে পথ বুঝতে সমস্যায় পড়েন চালত। যার ফলেই এই ঘটনা ঘটেছে বলে রেলের তরফে জানানো হয়েছে।

যদিও রেলের তরফে এই ঘটনার তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+