'রাফালে' ইস্যুতে কেন্দ্রের বিরুদ্ধে চরম পদক্ষেপ বিজেপির প্রাক্তন মন্ত্রীর! উঠে এল বিস্ফোরক মন্তব্য
ফের একবার রাফালে ইস্যুতে সুপ্রিম কোর্টে দায়ের হল মামলা। এবার এই ইস্যুতে কেন্দ্রের মোদী সরকারের বিরুদ্ধে তোপ দেগে সুপ্রিমকোর্টের দ্বারস্থ প্রাক্তন বিজেপি মন্ত্রী যশবন্ত সিনহা , তাঁর সঙ্গে রয়েছেন রাজন
ফের একবার রাফালে ইস্যুতে সুপ্রিম কোর্টে দায়ের হল মামলা। এবার এই ইস্যুতে কেন্দ্রের মোদী সরকারের বিরুদ্ধে তোপ দেগে সুপ্রিমকোর্টের দ্বারস্থ প্রাক্তন বিজেপি মন্ত্রী যশবন্ত সিনহা , তাঁর সঙ্গে রয়েছেন রাজনীতিবিদ অরুণ শৌরিও।

১৪ ডিসেম্বর রাফালে ইস্যুতে সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছে তার নেপথ্যে রয়েছে কেন্দ্রের বিজেপি সরকারের পেশ করা ভুল 'দাবি', এমন দাবি তুলেই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন যশবন্ত সিনহা, অরুণ শৌরিরা। এই মামলা 'ওপেন কোর্ট' এ চালু করারও অনুরোধ জানানো হয়েছে। উল্লেখ্য, রাফালে যুদ্ধবিমান কেনার ক্ষেত্রে বিজেপি সরকারকে কার্যত ক্লিনচিট দেয় সুপ্রিমকোর্ট। সুপ্রিমকোর্ট ১৪ ডিসেম্বরের রায়ে জানায়, এই মামলায় আলাদা তদন্ত প্রয়োজন নেই। একইসঙ্গে পিটিশনে যে সমস্ত প্রশ্ন তোলা হয়েছিল তা খারিজ করে দেয় আদালত। সুপ্রিম কোর্ট জানায়, আমরা সন্তুষ্ট। গোটা প্রক্রিয়ায় সন্দেহের কোনও অবকাশ নেই। এভাবে রাফালে চুক্তির সবকটি বিষয় আদালতের পক্ষে পর্যালোচনা ও যাচাই করা অনুচিত।
আর সুপ্রিম কোর্টের সেই রায়ের বিরুদ্ধেই এবার ফের একবার মামলায় রাস্তায় হাঁটছেব প্রাক্তন দুই বিজেপি নেতা, অরুণ শৌরি ও যশবন্ত সিনহা। উল্লেখ্য, ২০১৯ লোকসভা নির্বাচনের আগে রাফালে ইস্যুতে মোদী শিবিরকে খানিকটা স্বস্তি এনে দেয় সুপ্রিমকোর্টের রায়। তারপর ফের একবার এই ইস্যুতে নয়া পদক্ষেপ ঘিরে রীতিমত রাজনৈতিক পারদ চড়ছে।












Click it and Unblock the Notifications