ফের বিস্ফোরক যশবন্ত সিনহা, এবার নিশানা বিজেপি -র দুর্নীতি
ফের একবার বিজেপির বিরুদ্ধে তোপ দাগলেন বিজেপি নেতা তথা বিজেপি-র প্রাক্তন কেন্দ্রীয়মন্ত্রী যশবন্ত সিনহা।
ফের একবার বিজেপির বিরুদ্ধে তোপ দাগলেন বিজেপি নেতা তথা বিজেপি-র প্রাক্তন কেন্দ্রীয়মন্ত্রী যশবন্ত সিনহা। এবার দলীয় সভাপতি অমিত শাহর ছেলে জয় শাহের বিরুদ্ধে ওঠা আর্থিক অসংগতির অভিযোগ প্রসঙ্গে বিজেপি-র অবস্থান নিয়ে মুখ খোলেন তিনি। যশবন্ত সিনহা অভিযোগ করেছেন, বিজেপি-র আভ্যন্তরীণ নানা ফাঁক ফোঁকড়ের জন্য় দলের মূল্যবোধ নষ্ট হচ্ছে।

যশবন্ত সিনহা সোজা সাপ্টা ভাষাতে জানান, তাঁর দল অমিত শাহের ছেলে জয় শাহের দোষ ঢাকতে প্রথম সারির নেতাদের ব্যবহার করছে। তিনি বলেন , যেভাবে বিদ্য়ুৎ মন্ত্রক জয় শাহকে ঋণ পাইয়ে দিয়েছে আর যেভাবে মন্ত্রী পীযূষ গোয়েল তা করতে সাহায্য করেছেন , তাতে মনেই হচ্ছে কিছু একটা গণ্ডগোল রয়েছে এর মধ্যে। এছাড়াও অ্যাডিশনল সলিসিটার জেনারেল একজন সাধারণ নাগরিকের (জয় শাহ) হয়ে আদালতে প্রতিনিধিত্ব করছেন, এই বিষয়টিও চমকে দেওয়ার মতো।
উল্লেখ্য, অমিত শাহের ছেলে জয় শাহের সংস্থার বিরুদ্ধে এক নিউজ ওয়েসাইট আর্থিক দুর্নীতি বিষয়ক একটি প্রতিবেদন প্রকাশ করে। যেখানে দেখানো হয়, বিজেপি ক্ষমতায় আসার পর থেকেই ফুলে ফেঁপে উঠেছে বিজেপি সভাপতি অমিত শাহের ছেলে জয় শাহের সংস্থা।
প্রসঙ্গত, এই প্রথম নয়, এর আগেও বিজপি-র আর্থিক উন্নয়ন প্রসঙ্গে মন্তব্য করতে গিয়ে তিনি একহাত নেন বর্তমান অর্থমন্ত্রী অরুণ জেটলিকে। তারপর থেকেই বিজেপি-র অনেক নেতা মন্ত্রীই এই বর্ষীয়ান বিজেপি নেতার বিরুদ্ধে ক্রমাগত মুখ খুলছেন।












Click it and Unblock the Notifications