ভালবাসার ইফতার! আয়োজনে ভিন্ন ধর্মে প্রেমের অভিযোগে খুন হওয়া যুবকের বাবা

দিল্লির ফটোগ্রাফার অঙ্কিত সাক্সেনার বাবা এবারের রমজানে ইফতারের আয়োজন করতে চলেছেন। ফেব্রুয়ারি মাসে ভিন্ন ধর্মে প্রেমের অভিযোগে তাকে খুন করা হয়েছিল বলে অভিযোগ।

দিল্লির ফটোগ্রাফার অঙ্কিত সাক্সেনার বাবা এবারের রমজানে ইফতারের আয়োজন করতে চলেছেন। ঘৃণা নয়, ভালবাসা নিশ্চিত করতেই যশপাল সাক্সেনা এই ইফতারের আয়োজন করতে চান। ফেব্রুয়ারি মাসে ভিন্ন ধর্মে প্রেমের অভিযোগে তাকে খুন করা হয়েছিল বলে অভিযোগ। বান্ধবীর পরিবারের বিরুদ্ধে কোপানোর অভিযোগ ছিল। সেই সময় বান্ধবীর মা, বাবা, ভাই এবং কাকাকে গ্রেফতার করেছিল পুলিশ।

ভালবাসার ইফতার! আয়োজনে ভিন্ন ধর্মে প্রেমের অভিযোগে খুন হওয়া যুবকের বাবা

যশপাল সাক্সেনা এখনও তাঁর ছেলের মৃত্যুর রাজনীতিকরণ করতে রাজি নন। সেইজন্য ৩ জুন পশ্চিম দিল্লির রঘুবীর নগরে ইফতারের আয়োজন করতে চলেছেন তিনি। স্থানীয় প্রশাসনকে বিষয়টি নিয়ে চিঠি দিয়েছেন তিনি। আমন্ত্রণ জানিয়েছেন তাদেরও। অনুষ্ঠানে কেবল মাত্র সম মনোভাবাপন্নদের আমন্ত্রণ জানানো হয়েছে বলে জানিয়েছেন যশপাল। এই কাজ দুই সম্প্রদায়ের মধ্যে ভালবাসা গড়ে তুলবে বলে বিশ্বাস যশপাল সাক্সেনার।

বছর ২৩-এর যুবক অঙ্কিত সাক্সেনার সঙ্গে বছর তিনেকের সম্পর্ক ছিল বছর ২০-র শেহজাদির। একে-অপরের সঙ্গে দেখা-সাক্ষাত কথা-বার্তাও চলত। যদিও বান্ধবীর বাড়ি থেকে এই সম্পর্কের বিষয়ে কড়া আপত্তি ছিল।

ডেপুটি পুলিশ কমিশনার বিজয় কুমার জানিয়েছেন, ছেলেটি ভিন্ন ধর্মের হওয়ায় মহিলার পরিবারের পক্ষ থেকে এই সম্পর্কের ব্যাপারে আপত্তি জানানো হয়েছিল। এই সম্পর্ক শেষ করার জন্য অঙ্কিত সাক্সেনাকেও বলা হয়েছিল।

ফেব্রুয়ারির এক রাতে শেহজাদির পরিবারের সদস্যরা অঙ্কিতের বাড়ির কাছেই তাঁর সঙ্গে বিতর্কে জড়িয়ে পড়েন। সেই সময় পশ্চিম দিল্লির মেট্রো স্টেশনে অঙ্কিতের জন্য অপেক্ষা করছিল শেহজাদি।

অঙ্কিতের বাবা যশপাল সাক্সেনা অভিযোগ করেছিলেন, শেহজাদির পরিবারের সদস্যরা বৃহস্পতিবার রাতে এসে অঙ্কিতকে বাড়ি থেকে বেরোতে বলে। যখন সে বেরোয়, তখনই তাঁকে রাস্তায় ফেলে মারা হয়।

অঙ্কিতকে ব্যাপাক মারধর করা হয়। তার গলায় ছুরিও চালানো হয়। এরপর হাসপাতালে মৃত্যু হয় অঙ্কিতের।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+