Delhi Polls: “অবসরের পর ওঁর চাকরি চাই,” যমুনা-বিতর্কে রাজীব কুমারকে বেনজির আক্রমণ কেজরিওয়ালের
Delhi Assembly Election 2025: দিল্লির ভোটের আগে যমুনার জল (Yamuna Water) নিয়ে তুঙ্গে রাজনৈতিক চাপানউতোর। নির্বাচন কমিশনের (Election Commission ) নোটিস পেয়েই রণংদেহী আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল (Arvind Kejriwal)। মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমারকে (ECI Rajiv Kumar) বেনজির আক্রমণ কেজরির। নির্বাচন কমিশন রাজনৈতিক পক্ষপাতদুষ্ট বলেও অভিযোগ করলেন দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী।
যমুনা নদীর জলকে ইচ্ছাকৃত বিষক্রিয়া করা হচ্ছে বলে অভিযোগ করেন কেজরিওয়াল। হরিয়ানার বিজেপি সরকারকে নিশানা করেন তিনি। নয়াব সিং সাইনির সরকার দিল্লিতে যমুনার জল ঢোকার আগে তাতে বিষক্রিয়া করে দেন বলে অভিযোগ আনেন কেজরি। আপ সুপ্রিমোর এই যুক্তি নস্যাৎ করে নির্বাচন কমিশন। কেজরিকে নোটিসও পাঠায় কমিশন। এদিন তারই পাল্টা জবাব দিলেন অরবিন্দ কেজরিওয়াল।

মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার অবসরের পর চাকরি চান বলে কটাক্ষ করেন কেজরিওয়াল। তিনি বলেন, "দিল্লিতে ভোটের আগে জনসমক্ষে টাকা বিলি হচ্ছে, কিন্তু সেটা মুখ্য নির্বাচন কমিশনার দেখতে পান না।"
কেজরির আরও দাবি, "শহরে কম্বল বিলি করা হচ্ছে। সেটাও তিনি দেখতে পান না। আসলে উনি রাজনীতি করছেন। কারণ অবসরের পর ওনার চাকরির দরকার। ইতিহাস আপনাকে ক্ষমা করবে না। নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নষ্ট করে দিয়েছেন রাজীব কুমার।"
এরপরেও থেমে থাকেননি আপ সুপ্রিমো। রাজীব কুমারকে উদ্দেশ্য করে তিনি বলেন, "উনি যদি রাজনীতি করতে চান। তাহলে দিল্লি নির্বাচনে যেকোনও আসন থেকে লড়তে পারেন।" যমুনার জলের মাধ্যমে দিল্লিতে বিষ পাঠানো হচ্ছে বলে ফের অভিযোগ করেন কেজরিওয়াল। উচ্চ অ্যামোনিয়া যুক্ত যমুনার জল ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টে ক্লোরিনের সঙ্গে মিশে মারাত্মক ক্ষতিকারক হয়ে যাচ্ছে বলে অভিযোগ করেন কেজরিওয়াল।
কেজরির আরও দাবি, "যমুনার জল নিয়ে সরব হতেই অ্যামোনিয়ার মাত্রা সরাসরি ৩-এ নেমে আসে। এর থেকেই প্রমাণিত যে ওরা ইচ্ছাকৃত জলে বিষক্রিয়া করার চেষ্টা করছে। তবে যতদিন বাঁচব, জনগণকে বিষ জল খেতে দেব না। দিল্লিতে ওই জল ঢুকতেও দেব না।" দিল্লিবাসীর পাশে তিনি সর্বদা রয়েছেন বলে জানান কেজরিওয়াল। যদিও যমুনা নিয়ে বিতর্ক এত সহজে পিছু ছাড়ছে না তাঁর।












Click it and Unblock the Notifications