ইয়াকুবের ফাঁসির ফল ভুগবে ভারত, হুমকি ছোটা শাকিলের
নয়াদিল্লি, ৩১ জুলাই : ভারতের মোস্ট ওয়ান্টেডদের তালিকায় প্রথমে থাকা দাউদ ইব্রাহিমের ডানহাত বলে পরিচিত ছোটা শাকিল এবার হুমকি দিল ভারতকে। বৃহস্পতিবার ভোরে ফাঁসিকাঠে ঝোলা ইয়াকুব মেমনের মৃত্যুদণ্ডের ফল ভুগবে হবে, এমনটাই হুমকি দিয়েছে সে। [১৯৯৩ থেকে ২০১৫ : মুম্বই ধারাবাহিক বিস্ফোরণের ঘটনাপঞ্জী]
বৃহস্পতিবারের ঘটনার পর সারা দেশে, বিশেষ করে মুম্বইয়ের সর্বত্র নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে। এর মধ্যেই একটি ইংরেজি দৈনিকে এমন হুমকির কথাই শোনা গিয়েছে ছোটা শাকিলের মুখে। জানিয়েছে, 'এই ঘটনার ফল ভুগতে হবে'। [উচ্চ শিক্ষিত ইয়াকুব মেমনের অপরাধী হয়ে ওঠার কাহিনি]

ইয়াকুবের মৃত্যুকে 'পরিকল্পিত হত্যা' বলে ব্যাখ্যা করেছে শাকিল। জানিয়েছে, তার, দাউদ অথবা অন্য পলাতকদের কেউই ভারতে ফেরার কথা ভাবছে না। তার মতে, দাউদ যদি সেসময়ে (ঘটনার পর পরই) কেন্দ্রের কথায় রাজি হয়ে ভারতে ফিরত তাহলে তার অবস্থাও ইয়াকুবের মতো হতো।
কেন্দ্রের পদক্ষেপে মারাত্মক ক্ষুব্ধ এই আন্ডারওয়ার্ল্ড ডন জানিয়েছে, টাইগার মেমনের কৃতকর্মের জন্য নিরীহ ইয়াকুবকে সাজা দেওয়া হল। এই ঘটনার ফল ভারতকে ভুগতেই হবে বলে সরাসরি হুমকি দিয়েছে ছোটা শাকিল। [ইয়াকুব মেমনের মৃত্যুদণ্ড : জেনে নিন 'ফাঁসির দড়ি' নিয়ে অজানা নানা তথ্য]
প্রসঙ্গত, টাইগার মেমনের পাশাপাশি ১৯৯৩ সালের মুম্বই হামলার অন্যতম ষড়যন্ত্রকারী হিসাবে নাম রয়েছে দাউদ সহ ছোটা শাকিলেরও।












Click it and Unblock the Notifications