Wrestlers Protest:কুস্তিগীরদের আন্দোলনকে সমর্থন, আজ কৃষক সংগঠনের হাইভোল্টেজ মিটিং
Wrestlers Protest: কুস্তিগীরদের আন্দোলনকে সমর্থন জানিয়েেছ কৃষকদের সংগঠন। তাঁদের নিয়ে আজ সিদ্ধান্ত নিয়ে মহাপঞ্চায়েতের ডাক দিয়েছে কৃ,ক সংগঠনগুলি। কোন পথে তাঁরা এগোবেন সেই নিয়ে সিদ্ধান্ত নিতেই এই মহাপঞ্চায়েতের ডাক বলে জানা গিয়েছে।
উত্তর প্রদেশের মজফফরপুরে ভারতীয় কিষাণ ইউনিয়ন খাপ পঞ্চায়েতগুলিকেও এই মহাপঞ্চায়েতের বৈঠকে আমন্ত্রণ জানিয়েছে। নরেশ টিকাইত জানিয়েছেন, উত্তর প্রদেশ, পাঞ্জাব, হরিয়ানা, দিল্লির একাধিক পঞ্চায়েতের প্রতিনিধি এই বৈঠকে সামিল হচ্ছেন বলে জানা গিয়েছে।

কুস্তিগীর ফেডারেশনের চেয়ারম্যানের িবরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ তুলেছেন মহিলা কুস্তিগীররা। তাঁরা চেয়ারম্যানের পদত্যাগ দাবি করেছেন। তারই প্রতিবাদে দিল্লির যন্তর-মন্তরে অবস্থান বিক্ষোভ দেখাচ্ছেন কুস্তিগিররা।
কিন্তু কিছুতেই মোদী সরকার তাঁকে সরাতে নারাজ। এখনও পর্যন্ত কুস্তি ফেডারেশনের চেয়ারম্যানকে সরাতে নারাজ।

প্রতিবাদে নিজেদের মে়ডেল গঙ্গায় ভাসিয়ে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছিলেন কুস্তিগীররা। ইতিমধ্যেই অলিম্পিক পদকজয়ী একাধিক কুস্তিগীর সাক্ষী মালিক, বজরং পুনিয়া। এশিয়ান গেমসে পদক জয়ী ভিনেশ ফোগত ইতিমধ্যেই হরিদ্বারে পৌঁছে গিয়েছে। কুস্তি ফেডারেশনের প্রধানকে অপসারণের দাবিতে গঙ্গায় নিজেদের মেডেল ভাসিয়ে দিতে চান তাঁরা।
পদক ভাসানো থেকে এক প্রকার প্রতিহত করেছে কৃষক নেতারাই। তাঁদের অনুরোধেই সরকারকে কিছুটা সময় দিয়েছে। ৫ দিনের সময়সীমা বেঁধে দিয়েছেন তাঁরা। গত জানুয়রি মাস থেকে কুস্তি ফেডারেশনের প্রধান বিজেপি সাংসদ ব্রিজ ভূষণ শরণ সিংয়ের পদত্যাগের দাবিতে আন্দোলন শুরু করেছেন তাঁরা। তাঁর বিরুদ্ধে সাত অ্যাথলিটকে যৌন হেনস্থার অভিযোগ করেছেন কুস্তিগীররা।
যদিও কুস্তি ফেডারেশেনের প্রধান দাবি করেছেন তাঁর বিরুদ্ধে ওঠা সব অভিযোগ মিথ্যে। যদি তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ কেউ প্রমাণ করতে পারেন তাহলে তিনি নিজেই পদ ছেড়ে দেবেন বলে জানিয়েছিলেন। কুস্তিগীরদের আন্দোলনের সমর্থনে বুধবার পথে হেঁটেছেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।












Click it and Unblock the Notifications