প্রধানমন্ত্রীর তাদের মনের কথা শোনা উচিত! প্রতিক্রিয়া ধর্নায় বসা কুস্তিগীরদের

প্রধানমন্ত্রী মোদীর ১০০ তম মন কি বাত, বিশেষভাবে পালন করা হয় এদিন। বিভিন্ন জায়গায় মন কি বাত শুনতে বিশেষ ব্যবস্থাও করা হয়েছিল। অন্যদিকে দিল্লিতে দেশের সেরা কুস্তিগীররা ধর্নায়। তার বলছেন, প্রধানমন্ত্রীর উচিত ছিল তাদের মনের কথা শোনার।

দিল্লির যন্তরমন্তরে এদিন ছিল কুস্তিগীরদের ধর্নার অষ্টম দিন। কুস্তিগীররা সংবাদিক সম্মেলন করে ন্যায় বিচারের দাবি তোলেন এদিন। কুস্তিগীর বজরং পুনিয়া বলেন, বিচার না পাওয়া পর্যন্ত তাঁদের লড়াই চলবে। তাঁরা এই আন্দোলনকে অন্য রূপ দিতে চান বলে জানিয়েছেন বজরং পুনিয়া।

প্রধানমন্ত্রীর তাদের মনের কথা শোনা উচিত, দাবি কুস্তিগীরদের

কুস্তিগীররা জানিয়েছেন, আদালতের প্রতি তাঁদের আস্থা রয়েছে। তাঁরা কোনও রকমের দখল চাইছেন না বলেও জানিয়েছেন। পরিবারতন্ত্র ইস্যুতে বজরং পুনিয়া বলেছেন, পরিবারতন্ত্র অনুসরণকারীরাই তাঁদের দোষ দিচ্ছে। তিনি বলেন, কোনও খেলোয়াড়ের ক্রিমিনাল রেকর্ড নেই। কিন্তু ব্রিজভূষণের ক্রিমিনাল রেকর্ড রয়েছে।

বজলং পুনিয়া আরও জানিয়েছেন, তাদের লড়াই নির্বাচনের জন্য নয়। ডব্লুএফআই প্রেসিডেন্ট সম্পর্কে তিনি বলেছেন, ব্রিজভূষণ এখনও হাসি মুখে কথা বলছেন। এই ধরনের ব্যক্তি কোনও প্ল্যাটফর্ম দেওয়া উচিত নয়। পাশাপাশি তিনি বলেছেন সুপ্রিম কোর্টের আদেশের জন্য অপেক্ষা করতে হবে।

প্রধানমন্ত্রীর তাদের মনের কথা শোনা উচিত, দাবি কুস্তিগীরদের

কুস্তিগীর বজরং পুনিয়া প্রশ্ন করেছেন, ডব্লুএফআই প্রেসিডেন্ট ব্রিজভূষণ শরণ সিং এমন কী কাজ করেছেন, যাতে তাঁকে ফুলের মালা পরানো হচ্ছে। তিনি বেলেছএন, ভারতে এর থেকে বড় অপরাধী আর নেই। প্রসঙ্গত দিল্লি পুলিশ ইতিমধ্যেই ব্রিজভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে মহিলা কুস্তিগীরদের যৌন হয়রানির অভিযোগে এফআইআর দায়ের করেছে।

মহিলা কুস্তিগীরদের থেকে পাওয়া অভিযোগের ভিত্তিতে কনট প্লেস থানায় দুটি এফআইআর নথিভুক্ত করা হয়েছে। প্রথ এফআইআরটি এক নাবালকের অভিযোগ সম্পর্কিত। যেখানে পকসোক ধারায় অভিযোগ দায়ের করা হয়েছে।

প্রধানমন্ত্রীর তাদের মনের কথা শোনা উচিত, দাবি কুস্তিগীরদের

কুস্তিগীর ভিনেশ ফোগাট বলেছেন, আইনি প্রক্রিয়া নিয়ে তারা কিছু বলবেন না। অন্য রাজ্যের খেলোয়াড়রা তাঁদের সমর্থন করেছেন বলে জানিয়েছেন তিনি। পাশাপাশি তিনি বলেছেন প্রধানমন্ত্রী উচিত তাঁদের মনে কথা শোনা। কোটি কোটি মানুষ তাঁদের সমর্থন করেছেন, আর সেটাই তাঁদের শক্তি বলেও জানিয়েছেন ভিনেশ ফোগাট। তবে কতজন সাংসদ-বিধায়ক রয়েছেন তা তিনি জানেন না।

অন্যদিকে কুস্তিগীরদের অভিযোগের ভিত্তিতে ব্রিজভূষণ শরণ সিং বলেছেন, তিনি ক্রীড়াবিদদের অনুগ্রহে নয়, জনগণের রায়ে সাংসদ হয়েছেন। ভবিষ্যতেও তিনি তা থাকবেন। দিল্লি পুলিশের তরফে সুপ্রিম কোর্টে দেওয়া আশ্বাস অনুসারে কুস্তিগীরদের বাড়ি ফিরে যাওয়ার কথাও তিনি বলেছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+