Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ভারতের পাইকারি বাজারে মুদ্রাস্ফীতি কমল, তিন বছরের মধ্যে সর্বনিম্ন ২৩-এর এপ্রিলে

ভারতের পাইকারি বাজারে মুদ্রাস্ফীতি কমল। মুদ্রাস্ফীতি নেতিবাচক হওয়ায় তিন বছরের মধ্যে সর্বনিম্ন অবস্থানে পৌঁছল মুদ্রাস্ফীতি। ২৩-এর এপ্রিলের পাইকারি বাজারের মুদ্রাস্ফীতি সর্বনিম্ন অবস্থানে নেমে গিয়েছে। বিশ্বব্যাপী পণ্যের দাম কম হওয়ায় মুদ্রাস্ফীতি কমল।

এই নেতিবাচক পাইকারি বাজারের মুদ্রাস্ফীতির অর্থ হল সামগ্রিক পাইকারি মূল্য প্রতি বছর কমছে যে হারে। ভারতে পাইকারি দাম এপ্রিলে প্রায় তিন বছরের মধ্যে প্রথমবারের মতো কমেছে। এর কারণ বিশ্বব্যাপী খাদ্য, জ্বালানি এবং অন্যান্য ইনপুট খরচ কমেছে।

ভারতের পাইকারি বাজারে মুদ্রাস্ফীতি

পাইকারি বাজারের মূল্যস্ফীতিতে গত ১১ মাস ধরে হ্রাসের প্রবণতা রয়েছে। এপ্রিল মাসে মাইনাস ০.৯২ শতাংশ এসেছিল। এটি ২০২০ সালের জুন থেকে পাইকারি মূল্য সূচকের সর্বনিম্ন স্তরে পৌঁছেছে। তখন মুদ্রাস্ফীতি ছিল মাইনাস ১.৮১ শতাংশ। ২০২২ সালের এপ্রিলে ১৫.৩৮ শতাংশে নেমেছিল মুদ্রাস্ফীতি। এই বছরের এপ্রিলে পাইকারি মূল্যস্ফীতি হ্রাসে তার অবদানও ছিল।

২০২৩-এর এপ্রিলে মূল্যস্ফীতির হার প্রাথমিকভাবে মৌলিক ধাতু, খাদ্য পণ্য, খনিজ তেল, টেক্সটাইল, অ-খাদ্য সামগ্রী, রাসায়নিক ও রাসায়নিক পণ্য, রাবার ও প্লাস্টিক পণ্য এবং কাগজ ও কাগজ পণ্যের মূল্য হ্রাসে অবদান রাখে। সোমবার বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয় একথা জানিয়েছে।

২০২৩-এর মার্চ মাসে পাইকারি বাজারের মূল্যস্ফীতি ছিল ১.৩৪ শতাংশ। এপ্রিলেও পণ্যদ্রব্যের দাম কমেছে। খাদ্য, অ-খাদ্য, জ্বালানি ও শক্তি এবং উৎপাদিত আইটেমের দাম কমেছে। এপ্রিল মাসে খাদ্যদ্রব্যের মূল্যস্ফীতি ৩.৫৪ শতাংশে নেমে এসেছে, যা মার্চে ৫.৪৮ শতাংশ ছিল।

ভারতের পাইকারি বাজারে মুদ্রাস্ফীতি

খাদ্যপণ্যের ক্যাটাগরিতে গম, ফলমূল, দুধ ও ডিম, মাংস ও মাছের দাম আগের মাসের তুলনায় কমেছে। ২০২৩ সালের এপ্রিলে সবজির মূল্যস্ফীতি ছিল মাইনাস ১.৫০ শতাংশ। আলু মাইনাস ১৮.৬৬ শতাংশ। পেঁয়াজ মাইনাস ১৮.৪১ শতাংশ এবং গমের মূল্য ৭.২৭ শতাংশ।

জ্বালানি ও বিদ্যুতের ঝুড়ির মূল্যস্ফীতি মার্চে ৮.৯৬ শতাংশ থেকে এপ্রিলে ০.৯৩ শতাংশে নেমে এসেছে। উৎপাদিত পণ্যগুলির মূল্যস্ফীতি ছিল মাইনাস ২.৪২ শতাংশ। যা মার্চ মাসে ০.৭৭ শতাংশ ছিল। এপ্রিলের খুচরা মূল্যস্ফীতি হ্রাসের সঙ্গা সঙ্গতিপূর্ণ রেখেই ১৮ মাসের সর্বনিম্ন ৪.৭০ শতাংশ ছিল।

গত মাসে, আরবিআই তার সুদের হার বৃদ্ধি স্থগিত করেছে। আরবিআইয়ের বেঞ্চমার্ক হার ৬.৫০ শতাংশে ধরে রেখেছে। এটি চলতি অর্থবছরে খুচরা মূল্যস্ফীতি গড় ৫.২ শতাংশ হতে পারে বলে অনুমান করেছিল। আরবিআই-এর মুদ্রানীতি কমিটির পরবর্তী তিন দিনের বৈঠক ৬ থেকে ৮ জুন নির্ধারিত হয়েছে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+