চিন্তা বাড়ল মোদী সরকারের! তেলের দাম বৃদ্ধির ধাক্কা পাইকারি বাজারে কতটা, জেনে নিন
তেলের দাম বৃদ্ধির ধাক্কা এবার পাইকারি মূল্য সূচকেও। যা গত ১৪ মাসে সর্বোচ্চ। মে মাসে পাইকারি মূল্য সূচকের বৃদ্ধি ছিল ৪.৪৩ শতাংশ। গতবছরের মে মাসে যা ছিল ২.২৬ শতাংশ।
তেলের দাম বৃদ্ধির ধাক্কা এবার পাইকারি মূল্য সূচকেও। যা গত ১৪ মাসে সর্বোচ্চ। মে মাসে পাইকারি মূল্য সূচকের বৃদ্ধি ছিল ৪.৪৩ শতাংশ।

গতবছরের মে মাসে যা ছিল ২.২৬ শতাংশ। আর এবছরের এপ্রিলে যা ছিল ৩.১৮ শতাংশ। জ্বালানি ছাড়াও এই মূল্যবৃদ্ধির প্রভাব পড়েছে সবজি থেকে ফল সবকিছুর ওপরেই।
এবছরের মে-তে সবজির মুদ্রাস্ফীতির পরিমাণ ছিল ২.৫১ শতাংশ। ঠিক আগের মাসেই যা ছিল (-)০.৮৯ শতাংশে।
মে মাসে জ্বালানি ও শক্তির মিলিতভাবে মুদ্রাস্ফীতির হয়েছে ১১.২২ শতাংশ। যা মে মাসে ছিল ৭.৮৫ শতাংশে।
মে মাসে আলুর মুদ্রাস্ফীতি ছিল একেবারে শীর্ষে ৮১.৯৩ শতাংশ। আর এপ্রিলে যা ছিল ৬৭.৯৪ শতাংশ।
অন্যদিকে, এই সময়ে ফলের মূল্যবৃদ্ধি হয়েছে ১৫.৪০ শতাংশ। কিন্তু ডালের মূল্যহ্রাস হয়েছে ২১.১৩ শতাংশ।












Click it and Unblock the Notifications