Election 2024: ছাপিয়ে গিয়েছে ১০০০ কোটি! মহারাষ্ট্র-ঝাড়খণ্ড নির্বাচনের আগেই সামনে কমিশনের চাঞ্চল্যকর তথ্য
Election 2024: মহারাষ্ট্র (Maharashtra Election 2024) ও ঝাড়খণ্ডের (Jharkhand election 2024) ভোট এবং উপনির্বাচনের আবহে যে পরিমাণ জিনিস বাজেয়াপ্ত হয়েছে তার মূল্য ১০০০ কোটি ছাপিয়ে গিয়েছে। সোমবার নির্বাচন কমিশনের তরফ থেকে এই তথ্য প্রকাশ করা হয়েছে। উদ্ধার হওয়া জিনিসের মধ্যে রয়েছে নগদ টাকা মদ মাদকসহ আরও নানা জিনিস।
নির্দিষ্টভাবে বলতে গেলে এই সমস্ত জিনিসের মোট মূল্য ১০৮২.২ কোটি টাকা।শুধুমাত্র মহারাষ্ট্র ও ঝাড়খণ্ড থেকে ৮৫৮ কোটি টাকার জিনিস বাজেয়াপ্ত হয়েছে। ২০১৯ সালের বিধানসভা নির্বাচনে (Election 2024) যে পরিমাণ জিনিস বাজেয়াপ্ত হয়েছিল এটা তার প্রায় সাতগুণ।

২০১৯ এর বিধানসভা নির্বাচনের সময় মহারাষ্ট্র থেকে ১০৩.৬১ কোটি টাকার ও ঝাড়খণ্ড থেকে ১৮.৭৬ কোটি টাকার জিনিস উদ্ধার করা হয়েছিল। মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার ও ইলেকশন কমিশনার জ্ঞানেশ কুমার এবং সুখবীর সিং সান্ধু একটি রিভিউ মিটিং করেন।ইনফোর্সমেন্ট এজেন্সি ও সেন্ট্রাল অবজারভারদের সঙ্গে বৈঠক করেন তাঁরা। ভোটের মধ্যে যাতে টাকার খেলা না চলে তার জন্যই এই বিপুল পরিমাণ তল্লাশি চলেছে।
এই দুই রাজ্যে বিশেষ নজর রাখার নির্দেশ দিয়েছেন মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার। চিফ ইলেক্টড়াল অফিসার ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার থেকে শুরু করে পুলিশ সুপার এবং অবজারভারদের এই নির্দেশ দিয়েছেন তিনি। ভোট শেষ না হওয়া পর্যন্ত কোথাও নজরদারিতে কোনও খামতি রাখা যাবে না।
মহারাষ্ট্রের প্রায় সব জেলা থেকেই তল্লাশি তে বেশ কিছু জিনিস উদ্ধার হয়েছে, বিগত বিধানসভা নির্বাচনের তুলনায় যা অনেকটাই বেশি। যেসব জিনিস উদ্ধার হয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য হলেও ৩.৭ কোটি টাকা ক্যাশ, পালঘর জেলার ওয়াদা পুলিশ স্টেশনের কাছে একটি সন্দেহজনক জীপ থেকে উদ্ধার হয় ওই টাকা। এছাড়া জামোদ বিধানসভা কেন্দ্র থেকে ৪৫০০ কেজি গাঁজা গাছ উদ্ধার হয় যার হয়েছে, যার মূল্য প্রায় ৪.৫১ কোটি টাকা।
অন্যদিকে রায়গড় থেকে ৫.২০ কোটি টাকার রুপোর বার বাজেয়াপ্ত করা হয়েছে। ঝাড়খণ্ডেও এভাবেই দিকে দিকে উদ্ধার হয়েছে অবৈধ গয়না থেকে নগদ টাকা। বিশেষত অবৈধভাবে তোলা খনিজ পদার্থ উদ্ধার হয়েছে ওই রাজ্য থেকে। শুধুমাত্র একটি জায়গা থেকেই ২.২৬ কোটি টাকার অবৈধ খনিজ পদার্থ উদ্ধার হয়েছে রাজমহল বিধানসভা কেন্দ্রে। অন্যদিকে মাদক পাচারের উপর অবিশেষ নজরদারি দেওয়া হয়েছিল। ঝাড়খণ্ডের হাজারিবাগ থেকে উদ্ধার হয়েছে ৪৮.১৮ কেজি মারিজুয়ানা।
উপনির্বাচনের কেন্দ্রগুলি থেকেও উদ্ধার হয়েছে এমনই সব অবৈধ জিনিসপত্র। রাজস্থানের নাগাউর থেকে উদ্ধার হয় ৪৪৯ কার্টুন ভর্তি মদ। আলুর বাক্সের মধ্যে লোকানো ছিল সেগুলি।












Click it and Unblock the Notifications