Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

আঞ্চলিক দলগুলির উত্থান বিজেপির কপালে বড় ভাঁজ ফেলে দিল

২০১৯ লোকসভা ভোটের আগে যেভাবে বিজেপি শিবির এই উপনির্বাচনে ধাক্কা খেল তা বিরোধী জোটের ঐক্যবদ্ধতাকে ফের একবার জানান দিল।

এর আগে ছড়িয়ে ছিটিয়ে বেশ কয়েকটি রাজ্যে উপনির্বাচনে বিজেপি জয়ী হয়েছে। আবার কয়েকটিতে হেরেও গিয়েছে। উত্তরপ্রদেশে কয়েকমাস আগে হার বিজেপিকে ঝটকা দিলেও দলীয় নেতৃত্ব তা মানতে চায়নি। তবে এবার একসঙ্গে ১০ রাজ্যে লোকসভা ও বিধানসভা উপনির্বাচনে গেরুয়া শিবিরের ভরাডুবি বিজেপি শিবিরকে ভাবিয়ে তুলবে তা বলাই যায়।

আঞ্চলিক দলগুলির উত্থান বিজেপির কপালে বড় ভাঁজ ফেলে দিল

তবে দুশ্চিন্তা সেটা নিয়ে নয়। আঞ্চলিক শক্তিগুলি ঐক্যবদ্ধ হয়ে বিজেপির পিছনে পড়ে গিয়েছে। গেরুয়া শিবিরকে সেটা নিয়ে ভাবতে হবে। কর্ণাটকে সবচেয়ে বড় দল হয়েও বিরোধী জোট ঐক্যবদ্ধ হয়ে সরকার থেকে ফেলে দিয়েছে বিজেপিকে।

তারপরই এতগুলি রাজ্যের উপনির্বাচনে একসঙ্গে ভরাডুবি বিজেপির হয়েছে শুধুমাত্র আঞ্চলিক দলগুলি একজোট হয়ে লড়াই করেছে বলেই। বিরোধী ভোগ ভাগ হয়নি। যার ফলে বিজেপিকে ক্ষমতাচ্যুত হতে হয়েছে। অথবা জয়ের সম্ভাবনা থাকলেও হারতে হয়েছে।

একমাত্র মহারাষ্ট্রের পলঘরে বিজেপি লোকসভা আসনে জয় পেয়েছে। এছাড়া উত্তরাখণ্ডে বিজেপি জিতেছে। এর বাইরে আর কোথাও বিজেপি জিততে পারেনি। নাগাল্যান্ডে এনডিপিপি-র সঙ্গে বিজেপি জোটে রয়েছে। সেখানে এনডিপিপি জিতেছে।

ফলে সবমিলিয়ে ২০১৯ লোকসভা ভোটের আগে যেভাবে বিজেপি শিবির এই উপনির্বাচনে ধাক্কা খেল তা বিরোধী জোটের ঐক্যবদ্ধতাকে ফের একবার জানান দিল। আগামিদিনে এই ঐক্যবদ্ধ সুর আরও জোরালো হবে। এমনটাই মনে করছেন বিশেষজ্ঞরা।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+