বিরিয়ানি খেতে ভাল বাসেন! খাওয়ার সময় এই পরিস্থিতিতে পড়েছেন কি কোনওদিন
বিরিয়ানির প্লেটেই দেখেন পোকা, তাহলে আপনার কী অবস্থা হতে পারে. তা আর বলার দরকার পড়ে না। এরকম না হওয়াটাই বাঞ্ছনীয়।
হায়দরাবাদে গিয়েছেন আর বিরিয়ানি খাননি এরকম কথা অস্বীকার করবেন না কেউই। যদি কেউ খাদ্যপ্রেমী হন তাহলে তো কথাই নেই। কিন্তু যদি সেই বিরিয়ানির প্লেটেই দেখেন পোকা, তাহলে আপনার কী অবস্থা হতে পারে. তা আর বলার দরকার পড়ে না। এরকম না হওয়াটাই বাঞ্ছনীয়। এই ঘটনার জেরে ওই রেস্টুরেন্টকে ১০ হাজার টাকা জরিমানা দিতে হয় বলে জানা গিয়েছে।

তিনি বিরিয়ানি প্রেমী কীনা জানা নেই, তবে এক গ্রাহক গিয়েছিলেন আইকেইএ-র হায়দরাবাদ শাখায়। যেখানে থাকা ভারতের বড় বলেই খ্যাত বিরিয়ানির স্টল রয়েছে। প্রতিদিনই বহু মানুষ যান শুধুমাত্র বিরিয়ানি চেখে দেখতে। হায়দরাবাদের এহেন নামকরা এক খাবারের জায়গাতে বিরিয়ানির প্লেটে মিলল পোকা।
গ্রাহকের অভিযোগে বিপাকে পড়ে যায় ওই সংস্থা। গ্রাহক দাবি করেন, তাকে যে ভেজ বিরিয়ানি দেওয়া হয়েছে তাতেই পাওয়া গিয়েছে পোকা।
গ্রাহক আইকেইএ-র ম্যানেজমেন্টের কাছে অভিযোগ দায়ের করেন। এছাড়াও ওই গ্রাহক গ্রেটার হায়দরাবাদ মিউনিসিপাল কর্পোরেশনের কাছেও অভিযোগ করেন। সোশ্যাল মিডিয়ায় তুলে দেন সেই প্লেটের চিত্র।
#Ikeahyderbad Today I found caterpillar in my veg biryani. Very unfair of food @TV9Telugu @KTRTRS sir @hydcitypolice @THHyderabad @Abnandhrajyothi pic.twitter.com/jumiED25fs
— Abeed Mohammad (@abeedmohammed9) August 31, 2018
অভিযোগের একদিনের মধ্যেই ফুড সেফটি অফিসার, ফুড ইনস্পেক্টর, অ্যাসিস্ট্যান্ট মেডিক্যাল অফিসারকে নিয়ে রেস্টুরেন্টে চলে অভিযান। সেখান থেকে খাবারের স্যাম্পেল সংগ্রহ করা হয় পরীক্ষার জন্য।
আইকেইএ-র তরফে ঘটনার জন্য ক্ষমা চাওয়া হয়েছে। ঘটনার তদন্তের আশ্বাস দেওয়া হয়েছে।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications