Ram Mandir: ৪০০ কেজির তালা যাচ্ছে অযোধ্যায়, ডাক পড়ল ক্রেনের! রাম মন্দির উদ্বোধনের আগেই বড় চমক

Ram Mandir: রাম মন্দিরের গর্ভগৃহে রামলালার মূর্তির ছবি আজই প্রকাশিত হয়েছে। ২২ জানুয়ারি প্রাণ প্রতিষ্ঠা। ইতিমধ্যেই ধর্মীয় রীতি মেনে শুরু হয়ে গিয়েছে নানা আচার-অনুষ্ঠান।

রাম মন্দির উদ্বোধনের আগে নিশ্ছিদ্র নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে অযোধ্যা। আজ প্রস্তুতি খতিয়ে দেখেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। ইতিমধ্যেই অযোধ্যার উদ্দেশ্যে রওনা দিল ৪০০ কেজি ওজনের তালা।

Ram Mandir: ৪০০ কেজির তালা যাচ্ছে অযোধ্যায়, ডাক পড়ল ক্রেনের!

উত্তরপ্রদেশের আলিগড়ের সত্যপ্রকাশ শর্মা ও তাঁর স্ত্রী রুক্মিণী শর্মা দুই বছর আগেই শেষ করেছিলেন এই বিশালাকৃতি তালা-চাবি নির্মাণের কাজ। অযোধ্যার রাম মন্দিরে তাঁদের তৈরি এই তালা-চাবি থাকবে, সেই লক্ষ্যেই এই প্রয়াস ছিল নোরঙ্গাবাদের দম্পতির। তাঁদের স্বপ্ন পূরণ হলো, কিন্তু সত্যপ্রকাশ শর্মা তা দেখে যেতে পারলেন না।

সত্যপ্রকাশ শর্মার সম্প্রতি জীবনাবসান হয়েছে। কিন্তু তাঁর ইচ্ছা মেনেই সকলে উদ্যোগ নেন তালা-চাবিটি অযোধ্যায় পাঠানোর। তার আগে রীতিমতো পুজো-পাঠ চলল। ডাক পড়ল ক্রেনের। কেন না, এত বড় তালা-চাবি ক্রেন ছা়ড়া কীভাবে মালবাহী গাড়িতে তোলা যাবে। তালা-চাবিটি যখন গাড়িতে তোলা হলো ক্রেনের সাহায্যে, জয় শ্রী রাম ধ্বনিতে মুখরিত হলো গোটা এলাকা।

অযোধ্যায় এই বিশালাকৃতি তালা-চাবি পৌঁছচ্ছে মহামণ্ডলেশ্বর অন্নপূর্ণা ভারতী পুরীর তত্ত্বাবধানে। তিনি সংবাদমাধ্যমকে জানিয়েছেন, এটিই বিশ্বের বৃহত্তম তালা। তাঁর দাবি, সত্যপ্রকাশ শর্মা যখন মারা যান তখনও এই তালা-চাবি তৈরির কিছুটা কাজ বাকি ছিল। যা সকলে মিলে দিন-রাত খেটে সম্পূর্ণ করেছেন।

আলিগড় তালা শিল্পের জন্য বিখ্যাত। মহামণ্ডলেশ্বর অন্নপূর্ণা ভারতী পুরীর কথায়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আলিগড়কে তালানগরী বলেন। বিশ্বের বৃহত্তম তালাটি শ্রী রামচন্দ্রের চরণে অর্পণের কারণ যাতে এখানকার তালা শিল্প আন্তর্জাতিক আঙিনায় আরও উদ্ভাসিত হয়। দেশ-বিদেশের যাঁরাই অযোধ্যায় আসবেন তাঁরাই এই তালাটি দেখে মোহিত হবেন। আলিগড়ের তালা শিল্প আরও জনপ্রিয় হবে, অর্থনৈতিক ক্ষেত্রেও পড়বে ইতিবাচক প্রভাব।

হিন্দু মহাসভার জাতীয় মুখপাত্র অশোক পাণ্ডে বলেছেন, বিরোধী দলগুলি যারা বলেছিল রাম মন্দির তৈরি হবে কিনা, কটাক্ষ করে জানতে চেয়েছিল কখন, কীভাবে মন্দির তৈরি হবে, কিংবা এখনও বলছে রাম মন্দির উদ্বোধন নির্বাচনের কথা ভেবেই, বিশ্বের এই বৃহত্তম তালা-চাবি তাদের মুখ বন্ধ করার জন্যেই। সবমিলিয়ে এই তালা নিয়েও বিরোধীদের কটাক্ষ করতে ছাড়ছেন না হিন্দুত্ববাদীরা।

অযোধ্যায় পৌঁছতে শুরু করেছেন পুণ্যার্থীরা। তাঁদের জন্য বিনা পয়সায় চা-বিস্কুট বিতরণের দোকান খোলা হয়েছে। চলছে বিপুল সংখ্যক লাড্ডু বিলির প্রস্তুতিও।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+