সাদা ফাঙ্গাসে ক্ষতিগ্রস্ত অন্ত্র, বিশ্বে প্রথম বিরল কেস দেখা গেল দিল্লির হাসপাতালে
সাদা ফাঙ্গাসে ক্ষতিগ্রস্ত অন্ত্র, বিশ্বে প্রথম বিরল কেস দেখা গেল দিল্লির হাসপাতালে
কোভিড পরবর্তী রোগে নাজেহাল দেশবাসী। ব্ল্যাক ফাঙ্গাসে রক্ষে নেই, তার ওপর আবার হোয়াইট ফাঙ্গাস সংক্রমণও দেখা দিয়েছে দেশের বেশ কিছু জায়গায়। দিল্লির স্যার গঙ্গারাম হাসপাতালে প্রথম হোয়াইট ফাঙ্গাসে আক্রান্ত এক রোগীর চিকিৎসা করা হচ্ছে। ওই রোগীর হোয়াইট ফাঙ্গাসের কারণে খাদ্য নালী, ক্ষুদ্রান্ত্রে ও বৃহদন্ত্রে মাল্টিফোকাল পারফোরেশন দেখা গিয়েছে। যা বিশ্বে হোয়াইট ফাঙ্গাস সংক্রমণের ক্ষেত্রে এ ধরনের কেস প্রথম।

গত ১৩ মে ৪৯ বছরের এক মহিলা স্যার গঙ্গারাম হাসপাতালে পেট ব্যাথা, কোষ্ঠকাঠিন্য ও বমি হওয়ার উপসর্গ নিয়ে ভর্তি হন। চিকিৎসকরা ওই মহিলার সিটি স্ক্যান করে দেখতে পান যে খাদ্য নালীর শেষভাগে ছিদ্র রয়েছে। এরপর চিকিৎসকের দল দ্রুত এটি সার্জারি করার সিদ্ধান্ত নেন এবং ছিদ্রটিকে বন্ধ করেন। ওই মহিলা আবার কান্সারেও আক্রান্ত, তাঁর কিছুদিন আগেই কেমোথেরাপি হয়েছে। হাসপাতালের ইনস্টিটিউট অফ লিভারের চেয়ারম্যান ডাঃ অনিল অরোরা বলেন, 'হোয়াইট ফাঙ্গাসের (ক্যান্ডিডা) কারণে খাদ্য নালী, ক্ষুদ্রান্ত ও বৃহদন্ত্রে একাধিক ছিদ্র দেখা গিয়েছে। এটা কোভিড–১৯ সংক্রমণের কারণে হয়েছে, যা আমাদের নজরে এখনও পর্যন্ত এই ধরনের মামলা চোখে পড়েনি।’ তবে তিনি এও বলেন, 'অতিরিক্ত স্টেরয়েড ব্যবহারের কারণে ব্ল্যাক ফাঙ্গাসের কেসে অন্ত্রের মধ্যে ছিদ্র সৃষ্টি হওয়ার ঘটনাগুলি সম্প্রতি প্রকাশ্যে এসেছে।’
প্রসঙ্গত ভারতে করোনা সংক্রমণের হার কিছুটা কমতে শুরু করলেও দেশটিতে কোভিড পরবর্তী রোগীদের মধ্যে বিভিন্ন ধরনের ফাঙ্গাস জনিত সংক্রমণ ছড়িয়ে পড়ায় উদ্বেগ বাড়ছে। যদিও বিশেষজ্ঞরা জানিয়েছেন যে হোয়াইট ফাঙ্গাস ব্ল্যাক ফাঙ্গাসের মতোই মারাত্মক। এই রোগের প্রভাবে ফুসফুসজনিত সমস্যা তৈরি হতে পারে। পেট, যকৃত, মস্তিষ্ক, নখ, ত্বক এবং গোপনাঙ্গেও ক্ষতি করতে পারে হোয়াইট ফাঙ্গাস। নখের মাধ্যমে শরীরের নানা জায়গায় ছড়িয়ে পড়ে এটি। তার পরে অঙ্গগুলিকে বিকলও করে দিতে পারে এই ছত্রাক। ব্ল্যাক ফাঙ্গাসের সংক্রমণে মৃত্যুর হার অত্যন্ত বেশি। হোয়াইট ফাঙ্গাসের সংক্রমণে মৃত্যুর হার সম্পর্কে এখনও স্পষ্ট কোনও ধারণা পাওয়া যায়নি। দিল্লির আগে উত্তরপ্রদেশে এক ৭০ বছরের বৃদ্ধের শরীরে এই ফাঙ্গাস দেখা গিয়েছে।












Click it and Unblock the Notifications