New Year 2025: বৈরিতা, দ্বন্দ্ব ও উৎসবের আনন্দ নিয়ে শুরু হল নতুন বছর ২০২৫

উৎসব আনন্দে মেতে নতুন বছর ২০২৫ সালকে স্বাগত জানাল ভারত তথা গোটা বিশ্ব। সিডনি থেকে সুরত, কুয়ালালামপুর থেকে কলকাতা- মেতে উঠল নতুন ইংরেজি বছরকে কাছে টেনে নেওয়ার আনন্দে। দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দেশগুলি অর্থাৎ নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়ায় সবার আগে নতুন বছরকে স্বাগত জানানোর পালা চলল। সবার শেষে নতুন বছরকে স্বাগত জানাবে মার্কিন যুক্তরাষ্ট্র।

অন্যদিকে যুদ্ধবিধ্বস্ত কিছু দেশ ও লড়াই ও গৃহযুদ্ধে লিপ্ত দেশগুলিতে নতুন বছরকে বরণ করে নেওয়ার আমেজ অনেকটাই ফিকে। বিশেষ করে মধ্যপ্রাচ্য, সুদান, ইউক্রেনের মতো দেশে নতুন বছরের আনন্দ মাটি বললেই চলে।

New Year 2025

তবে সিডনি হারবার ব্রিজে আতসবাজি সহযোগে চলেছে নতুন বছরকে স্বাগত জানানোর পালা। বহু মানুষ প্রতি বছরের মতো জড়ো হয়ে আনন্দে মেতেছেন, নতুন বছরকে বরণ করে নিয়েছেন। জাপানে আনন্দের সঙ্গে নতুন বছর বরণ হলেও পাশের দেশ দক্ষিণ কোরিয়ায় বিষাদ জায়গা নিয়েছে উৎসবের। দুদিন আগেই বিমান দুর্ঘটনায় বহু মানুষ প্রাণ হারিয়েছেন এই দেশে।

থাইল্যান্ডে রঙীনভাবেই পর্যটক থেকে শুরু করে স্থানীয়রা নতুন বছর বরণ করেছেন। গান, পানীয় ও আতসবাজিতে বরণ করা হয়েছে নতুন ইংরেজি বছরকে। জাকার্তায় আতসবাজির প্রদর্শনী চলেছে ৮০০ ড্রোন উড়িয়ে।

চিনের তরফে শি জিনপিং ও রাশিয়ার ভ্লাদিমির পুতিন একে অপরকে শুভেচ্ছা জানিয়েছেন। একে অপরের পাশে থাকার অঙ্গীকার করেছেন।

মধ্যপ্রাচ্য ইসরায়েল ও হামাসের যুদ্ধের ফলে সেই এলাকায় নতুন বছর বরণের আমেজ অনেকটাই ফিকে। লেবানন, সিরিয়ার মতো দেশও শান্তির খোঁজে থাকবে নতুন বছরে। তবে সংযুক্ত আরব আমিরশাহীতে মানুষ আনন্দের সঙ্গেই নতুন বছর বরণ করেছেন।

ওদিকে প্রবল ঠান্ডাতেও ইংল্যান্ডের মানুষ নতুন বছরকে স্বাগত জানাতে মেতেছেন। জার্মানি, রোম, ফ্রান্স, ইতালি, সুইজারল্যান্ডে শৈত্য অগ্রাহ্য করে মানুষ নতুন বছরকে স্বাগত জানিয়েছেন। অন্যদিকে দক্ষিণ আমেরিকায়, বিশেষ করে ব্রাজিলের রিও দি জেনেইরোয় কয়েক লক্ষ মানুষ আতসবাজি সহযোগে নতুন বছরকে স্বাগত জানানোর প্রস্তুতি নিয়েছেন। আমেরিকারও নিউ ইয়র্কের পাশাপাশি ওয়াশিংটন, লাস ভেগাস, ন্যাশভিল, সান ফ্রান্সিসকো, লস অ্যাঞ্জেলস তৈরি নতুন বছর ২০২৫ বরণ করে নিতে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+