দিন কয়েক পরে শুরু তৃতীয় বিশ্বযুদ্ধ? কি বলছেন সেই ভারতীয় জ্যোতিষী?

তৃতীয় বিশ্বযুদ্ধ কি তাহলে শুরু হয়েই যাবে? আর কোনওভাবে ঠেকানো যাবে না? গত মাস থেকে এই নিয়ে চর্চা শুরু হয়েছিল। ফের একবার তৃতীয় বিশ্বযুদ্ধ বিষয়ে চর্চা৷ সৌজনে ভারতীয় জ্যোতিষী কুশল কুমার।

কুশল কুমার এর আগে এই তৃতীয় বিশ্বযুদ্ধের কথা বলেছিলেন। তিনি নতুন নস্ট্রাডামুস নামেও পরিচিত হয়েছেন লোকসমাজে। জুন মাসের তৃতীয় সপ্তাহ থেকে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হওয়ার সম্ভাবনা। এই কথা আগেই বলেছিলেন জ্যোতিষী কুশল কুমার।

World War

আজ ১৮ জুন, মঙ্গলবার। গ্রহের অবস্থানের জন্য এই তারিখ গুরুত্বপূর্ণ। তৃতীয় বিশ্বযুদ্ধের সম্ভাবনাকে অনেক গুণ বাড়িয়ে দেবে। এই কথা জানানো হচ্ছে। প্রশ্ন উঠছে, তাহলে কি আর সময় নেই? কোনওভাবেই কি আর যুদ্ধ থামানো যাবে না?

কুশল কুমার বিশ্বের বিভিন্ন ঘটনার পূর্বাভাস দেন। তিনি এবার তৃতীয় বিশ্বযুদ্ধের কথা জানাচ্ছেন। একদিকে ইউক্রেনের মাটিতে রাশিয়া দীর্ঘ সময় ধরে হামলা চালাচ্ছে। ইউক্রেন - রাশিয়ার যুদ্ধ চলছে। অন্য দিকে মিডল ইস্টের একাধিক দেশে অস্থিরতা চলছে। সম্প্রতি ইসরায়েল এবং হামাস, রাশিয়া এবং ন্যাটো, উত্তর ও দক্ষিণ কোরিয়া এবং চিন ও তাইওয়ানের মধ্যে উত্তেজনা বৃদ্ধির ভবিষ্যদ্বাণী করেছেন৷

হিন্দু সংস্কৃতির উপর ভিত্তি করে বৈদিক জ্যোতিষ তালিকা ব্যবহার করেছেন। মানুষের কর্মফলের মানচিত্র হিসেবে বলা গ্রহ ও নক্ষত্রের ক্ষেত্র বিচার করে তিনি এই সিদ্ধান্তে এসেছেন। ১৮ জুন তৃতীয় বিশ্বযুদ্ধ শুরুর জন্য অন্যতম গুরুত্বপূর্ণ দিন। এছাড়াও মাসের শেষ অংশে ২৯ জুনও অত্যন্ত গুরুত্বপূর্ণ। দাবি করেছেন কুশল কুমার।

এই জ্যোতিষী দাবি করেছেন, ইসরায়েল ও লেবাননের মধ্যে উত্তেজনা। উত্তর কোরিয়ার সৈন্যরা সীমানা অতিক্রম করে দক্ষিণ কোরিয়ায় প্রবেশ করা। সবই তার ভবিষ্যদ্বাণী সঠিক হওয়ার দিক নির্দেশ করছে। তিনি উল্লেখ করেছেন, কিউবার ক্ষেপণাস্ত্র সংকটের কথা। রাশিয়া হাভানায় একটি পারমাণবিক সাবমেরিন সহ যুদ্ধজাহাজ পাঠাচ্ছে। এছাড়াও চিন তাইওয়ানের উপকূলে যুদ্ধ মহড়া পরিচালনা করছে। যা মার্কিন কর্তাদের যথেষ্ট উদ্বিগ্ন করছে।

নস্ট্রাডামুস একজন ফরাসি জ্যোতিষী ছিলেন। তিনিও পৃথিবীর একাধিক ঘটনা সম্পর্কে আগাম বার্তা দিয়েছিলেন। তিনিও জানিয়েছিলেন, ২০২৪ সালে পৃথিবীতে যুদ্ধকালীন সংকট আসবে। জলপথে যুদ্ধের কথা বলা হয়েছিল৷

তাইওয়ান দ্বীপের সঙ্গে চিনের উত্তেজনার ইঙ্গিত কি তাহলে দেওয়া হয়েছিল? সেই প্রশ্ন উঠছে। নস্ট্রাডামুস দাবি করেছিলেন, ২০২৪ সালে জলবায়ু সংকট আরও বাড়বে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+