বিশ্বের সবচেয়ে বড় ব্রেন টিউমারের সফল অস্ত্রোপচার মুম্বইয়ে, দেখুন ছবি
উত্তরপ্রদেশের বাসিন্দা,সন্তলাল পাল, ব্রেন টিউমারের চিকিৎসার জন্যে মুম্বইয়ে পৌঁছন। কারণ, উত্তর প্রদেশের বারাণসী ও ইলাহাবাদের কোনও হাসপাতাল তাঁর চিকিৎসার জন্য রাজি হয়নি।
উত্তরপ্রদেশের বাসিন্দা,সন্তলাল পাল, ব্রেন টিউমারের চিকিৎসার জন্যে মুম্বইয়ে পৌঁছন। কারণ, উত্তর প্রদেশের বারাণসী ও ইলাহাবাদের কোনও হাসপাতাল তাঁর চিকিৎসার জন্য রাজি হয়নি।

সেখানকার চিকিৎসকদের দাবি, এই অস্ত্রোপচার খুবই ঝুঁকিপূর্ণ, তাই তাঁরা এই ব্রেন টিউমারের অস্ত্রোপচার সেখানে করতে চাননি। এদিকে, সনৎ লালেল মস্তিষ্কের ওপর অংশ থেকে বাড়ছিল টিউমারটি।
৩১ বছর বয়সি, সন্তলালের মস্তিষ্কে বিশালারকার টিউমারের ওজন ছিল ১.৮ ৭৩কেজি। বিশ্বের সবচেয়ে বড় এই ব্রেন টিউমারের অস্ত্রোপচারে শেষমেশ মুম্বইয়ের চিকিৎসকদের দ্বারস্থ হন সনৎ। গত ১ লা ফেব্রুয়ারি সনৎকে মুম্বইয়ের বিওয়াই এল নায়ার চ্যারিটেবল হাসপাতালে ভর্তি করা হয়। এরপর চিকিৎসকদের ৭ ঘণ্টার চেষ্টায় এই টিউমারকে বের করে ফেলা হয়। বিশ্বের সবচেয়ে বড় ব্রেন টিউমারের এই সফল অস্ত্রপোচার আবারও এদেশের চিকিৎসাবিজ্ঞানের আরেকটি গর্বের অধ্যায় হয়ে রইল।

ওই টিউমারটির জন্য জন্য সন্তলালের মাথা ৩০*৩০*২০ সেন্টিমিটার বেড়ে গিয়েছিল। মনে হত যেন দুটি মাথা একসঙ্গে রয়েছে। এর আগে বহুদিন ধরেই মাথা ব্য়াথা, ক্রমাগত মাথা যন্ত্রণা, মাথা ফুলে যাওয়ার পাশাপাশি দৃষ্টিশক্তি হারাতে শুরু করেছিলেন সন্তলাল। যদিও অস্ত্রপোচারের পপর থেকে আপাতত তিনি সুস্থ।












Click it and Unblock the Notifications