৩ সপ্তাহে ১০৮ কেজি ঝরল ৫০০ কেজির ইমান আহমেদের!

বিশ্বের সবচেয়ে ভারি মহিলার তকমা হারালেন ৫০০ কেজির ইমান আহমেদ। চিকিৎসার জন্য মুম্বইয়ে আসার পর মাত্র ৩ সপ্তাহে ১০৮ কেজি ঝরিয়ে সুস্থ জীবনের দিকে ক্রমেই এগোচ্ছেন ইমান।

মুম্বই, ৭ মার্চ : বিশ্বের সবচেয়ে ভারি মহিলার তকমা হারালেন ৫০০ কেজির ইমান আহমেদ। চিকিৎসার জন্য মুম্বইয়ে আসার পর মাত্র ৩ সপ্তাহে ১০৮ কেজি ঝরিয়ে সুস্থ জীবনের দিকে ক্রমেই এগোচ্ছেন ইমান।

গত ২৫ বছরের মধ্যে এই প্রথমবার, নিজে থেকে উঠে বসতে পেরেছেন ইমান। চিকিৎসকদের দাবি, খুব শীঘ্রই এবার নিজের পায়ে দাঁড়াতে এবং চলতেও পারবেন। আর তার জন্য প্রয়োজন অস্ত্রোপচারের। চিকিৎসকরা মনে করছেন ইমান এখন অস্ত্রোপচারের জন্য তৈরি।

৩ সপ্তাহে ১০৮ কেজি ঝরল ৫০০ কেজির ইমান আহমেদের!

ইমানের ওজন কম হওয়াকে সাফল্য বলেই মনে করছেন চিকিৎসকরা। তারা মনে করেছিলেন ২৫ দিনে ৫০ কেজি কমালেই তা বড় সাফল্য হবে। কিন্তু ইমানের ক্ষেত্রে চমৎকার হয়ে গিয়েছে। একই সময়ের মধ্য়ে প্রায় দ্বিগুন ওজন ইমান কমাতে পেরেছে দেখে তাঁর দ্রুত সুস্থ হওয়ার বিষয়ে আশাবাদী চিকিৎসকরা।

চিকিৎসকরা জানাচ্ছেন ইমানের শরীরে থেকে যে ওজন ঘাটতি হয়েছে তা অধিকাংশটাই শরীরে জমে থাকা জল। প্রত্যেকদিনের তরল ডায়েট এবং নিয়মমাফিক ফিজিওথেরাপির কারণে শরীরে জমে থাকা অতিরিক্ত জল ঝরেছে।

ডাঃ মুফাজ্জল জানিয়েছেন খুব শীঘ্রই ইমানের বেরিয়াট্রিক সার্জারি করা হবে। কারণ ওষুধ দিয়ে আর ওজন কমানো যাবে না। ওষুধের কাজ আপাতত শেষ। অস্ত্রোপচারের পর ইমানকে আলেক্সান্দ্রিয়ায় পাঠিয়ে দেওয়া হবে। সেখানে তাকে পর্যবেক্ষণে রাখা হবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+