আজ থেকে সবার অলক্ষ্যে ভারতে শুরু এই কর্মযজ্ঞ, আপনি লক্ষ্য করেছেন কি
আজ বৃহস্পতিবার ৪ জানুয়ারি থেকে সারা ভারতে শুরু হয়ে গিয়েছে স্বচ্ছ্ব সর্বেক্ষণ সমীক্ষা ২০১৮। অর্থাৎ একলপ্তে স্বচ্ছ্বতা অভিযান সমীক্ষা। চলবে আগামী ১০ মার্চ পর্যন্ত।
আজ বৃহস্পতিবার ৪ জানুয়ারি থেকে সারা ভারতে শুরু হয়ে গিয়েছে স্বচ্ছ্ব সর্বেক্ষণ সমীক্ষা ২০১৮। অর্থাৎ একলপ্তে স্বচ্ছ্বতা অভিযান সমীক্ষা। চলবে আগামী ১০ মার্চ পর্যন্ত। দেশের নানা প্রান্তের শহুরে জনপদের স্বচ্ছ্বতা সমীক্ষা করে খতিয়ে দেখে রিপোর্ট তৈরি হবে।

উন্মুক্ত শৌচমুক্ত এলাকা, জঞ্জাল মুক্ত এলাকা, ময়লা ফেলার সুব্যবস্থা, জঞ্জালকে বৈজ্ঞানিক উপায়ে কীভাবে প্রক্রিয়া করা হচ্ছে অথবা কোনও উদ্ভাবনী পদক্ষেপ করা হয়েছে কিনা এসব খতিয়ে দেখে ক্রমতালিকা তৈরি করা হবে।
২০১৭ সালে মার্কস ছিল ২ হাজার। এবছর তা বাড়িয়ে ৪ হাজার করে দেওয়া হয়েছে। নেভেটিভ মার্কিংও রয়েছে। কোনও রাজ্যের শহর মিথ্যা প্রতিশ্রুতি দিলে পয়েন্ট কাটা হবে।

২০১৬ সালে স্বচ্ছ্ব ভারত মিশন মেনে এই স্বচ্ছ্বতা সমীক্ষা শুরু হয়। ২০১৬ সালে ১০ লক্ষের বেশি জনসংখ্যার ৭৩টি শহরে সমীক্ষা চালানো হয়। ২০১৭ সালে ৪৩৪টি শহর যার জনসংখ্যা ১ লক্ষের বেশি সেখানে সমীক্ষা চালানো হয়।
গত বছরের সমীক্ষায় মধ্যপ্রদেশের ইন্দৌর দেশের সবচেয়ে স্বচ্ছ্ব শহর বিবেচিত হয়। তার আগে প্রথম বছর সেই তকমা জুটেছিল কর্ণাটকের ঐতিহাসিক শহর মহীশূরের কপালে। এবছর কোন শহর সেরার সেরা হয় সেটাই এখন দেখার।












Click it and Unblock the Notifications