Dev Diwali 2022: ১০ লাখ প্রদীপ আর ফুলের সাজে দেব দীপাবলির সন্ধ্যায় তৈরি হল নয়া 'ইতিহাস'
দেব দীপাবলিতে মেতে উঠল শিবের শহর বারানসি! শুধু বারাণসীই নয়, সোমবার সন্ধ্যায় দেশের মানুষ প্রদীপ জেলে শিবের আরাধনা করে থাকেন। মহাদেব নগরী কাশী এই দেব দীপাবলি ইপলক্ষে সাজিয়ে তোলা হয়। দেশ-বিদেশ থেকে বহু মানুষ এই ঘটনার সাক্ষী
দেব দীপাবলিতে মেতে উঠল শিবের শহর বারানসি! শুধু বারাণসীই নয়, সোমবার সন্ধ্যায় দেশের মানুষ প্রদীপ জেলে শিবের আরাধনা করে থাকেন। মহাদেব নগরী কাশী এই দেব দীপাবলি ইপলক্ষে সাজিয়ে তোলা হয়। দেশ-বিদেশ থেকে বহু মানুষ এই ঘটনার সাক্ষী থাকতে আসেন মহাদেবের শহর।

কথায় আছে দীপাবলির ১৫ দিন পর কার্ত্তিক পুর্নিমাতে এই দেব দীপাবলি পালন করা হয়ে থাকে। আর অনুষ্ঠানকে ঘিরে রয়েছে একাধিক গল্প-গাথা! ইতিহাস। অনেকে বলেন, দেবতারা নাকি এদিনের দীপাবলি করে থাকেন। আর এই অনুষ্ঠান উপলক্ষ্যে ১০ লাখ প্রদীপ জ্বালানো হয়।
বারানসির ৮৪ টি ঘাটে এই প্রদীপ জ্বালানো হয়। শুধু তাই নয়, ৮০ লাখ ফুলের ব্যবহার হয়। যা নতুন একটা বিশ্ব রেকর্ড তৈরি করেছে এদিন। গঙ্গার পশ্চিম তীরে ৮৪টি ঘাটে প্রায় আট লাখ দিয়া প্রজ্বলন করা হয়েছে। এর সাথে পূর্ব উপকূলও প্রায় দুই লাখ দিয়া আলোকিত করা হয়।
দেব দীপাবলিতে বিশ্ব বিখ্যাত কাশী ঘাটের আরতি এবং সাজসজ্জার সরাসরি প্রদর্শনের জন্য ছয়টি বিশিষ্ট স্থানে বড় এলইডি পর্দার ব্যবস্থা করা হয়েছিল। শুধু তাই নয়, বারানসির অন্যতম বড় এবং বিখ্যাত ঘাট দশারসমেত ঘাট। সেখানে একটি অমর জ্যোতি প্রদীপ জ্বালানো হয়। সেখানে সবাই প্রদীপ দিতে শহিদদের শ্রদ্ধা জানান।

অন্যদিকে এদিনটিকে গোটা বারানসিকে পুরো লাইট দিয়ে সাজিয়ে তোলা হয়। ঘাট থেকে বিশ্বনাথ মন্দির পর্যন্ত বিশেষ লাইট লাগানো হয়। এই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকতে দেশ তো বটেই বিদেশ থেকেও বহু পর্যটক ভিড় জমান। কার্যত হোটেল পাওয়া এই সময়ে চ্যালেঞ্জের হয়ে দাঁড়ায়। কিন্ত্য এর পরেও মানুষ ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকতে ভিড় জমান।
Dev Diwali is special and Dev Diwali in Kashi is even more memorable. Have a look at these magnificent pictures from the eternal city of Kashi… pic.twitter.com/KoDmGxhK0m
— Narendra Modi (@narendramodi) November 7, 2022
তবে দেব দীপাবলিলে কেন্দ্র করে কড়া নিরাপ[অত্তার ব্যবস্থা করা হয় গোটা বারানসি জুড়ে। ব্যাপক সংখ্যা তে বিভিন্ন জায়গাতে পুলিশ মোতায়েন করা হয়। এছাড়াও যে কোনও ধরণের অপ্রীতিকর ঘটনা এড়াতে এনডিআরএফ থেকে শুরু করে সমস্ত বাহিনিকে হাই অ্যালার্টে রাখা হয়।
শুধু বারানসির ঘাটগুলিতেও গোটা শহর এবং শহরের মানুষ এই দিনটাকে খুবই পবিত্র হিসাবে মনে করেন। আর তাই সবাই সবার বাড়িতে প্রদীপ জ্বালান।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications