'জনবিস্ফোরণ সামাজিক বৈষম্যের কারণ', পপুলেশন বিল নিয়ে শোরগোলের মাঝেই বার্তা যোগীর
দুইয়ের বেশি সন্তান হলে মিলবে না রাজ্য সরকারি চাকরি, দাঁড়ানো যাবে না স্থানীয় ভোটে। এমনই বিভিন্ন ধরনের প্রস্তাব উত্তর প্রদেশে যোগী সরকারের পপুলেশন বিলে রয়েছে। ২০২২২ সালে উত্তরপ্রদেশের বুকে হাইভোল্টেজ বিধানসভা নির্বাচনের আগে এই যোগী আদিত্যনাথ সরকার এই পপুলেশন বিল আজই প্রস্তাবিত করতে চলেছে বলে খবর। 'ওয়ার্ল্ড পপুলেশন ডে' তে তার আগে একাধিক বার্তা দিলেন যোগী আদিত্যনাথ।

'বাড়তে থাকা জনসংখ্যা বৈষম্য আনে সমাজে'
জনবিস্ফোরণ যে কতটা ভয়ঙ্কর হতেপারে , সে সম্পর্কে এদিন মুখ খুলে কার্যত মানুষকে সচেতন হওয়ার বার্তা দিয়েছেন যোগী আদিত্যনাথ। তিনি জানান বহু সমস্যার মূলে রয়ে গিয়েছে এই জন বিস্ফোরণ। এদিন ওয়ার্ল্ড পপুলেশন ডে সম্পর্কে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, উন্নত সমাজ গড়তে গেলে একমাত্র প্রয়োজন জনসংখ্যা নিয়ন্ত্রণ।

উত্তর প্রদেশ ও জনসংখ্যা
প্রসঙ্গত, উত্তর প্রদেশে ২২০ মিলিয়ন মানুষের বসবাস। এর আগেই যোগী সরকারের পপুলেশন বিলের প্রস্তাবনা জানানো হয়েছে সরাকরি স্কিমের সুবিধা বা সরকারি অফিসে প্রমোশন, ভোটে দাঁড়ানো বা সরকার চাকরিতে আবেদনের ক্ষেত্রে দুইয়ের বেশি সন্তান যাঁদের আছে, তাঁরা বিধির আওতায় পড়বেন। ফলে উপরোক্ত ক্ষেত্রে তাঁরা সুবিধা পাবেন না। মূলত ২০২২ সালের বিধানসভা ভোট আসার আগে যোগী আদিত্যনাথের এই বিলের প্রস্তাব ঘিরে কার্যত তোলপাড় শুরু হয়েছে।

ভোটের আগে শোরগোল গোবলয়ের রাজনীতিতে
প্রসঙ্গত, ভোটের আগে যোগী সরকার যেভাবে পপুলেশন বিল নিয়ে সরকারের নয়া ফর্মুলা প্রকাশ্যে এনেছে , তা বহু রাজনৈতিক বিশ্লেষকের নজর কাড়ছে। অনেকেই মনে করছেন যে উত্তরপ্রদেশের বুকে ভোটব্যাঙ্ক রাজনীতিতে এই সিদ্ধান্ত উস্কে দিতে পারে। জনবিস্ফোরণ নিয়ে এমন কঠোর মনোভাব নিয়ে চলা যোগী সরকারের ভূমিকা সেক্ষেত্রে রীতিমতো প্রশ্নের মুখে। বিরোধীরা যোগী সরকারের এই পদক্ষেপকে সাম্প্রদায়িক ভাবনা বলে তোপ দাগতেও ছাড়েনি।

বিজেপি শাসিত রাজ্যে ২ সন্তান বিধি
উত্তর প্রদেশ ছাড়াও বিজেপি শাসিত অসমেও ২ সন্তান ঘিরে একাধিক বিধি লাগু হয়েছে। মনে করা হচ্ছে উত্তরপ্রদেশের পর অসম বিধানসভাতেও ২ সন্তানের বেশি সন্তান থাকলে একাধিক বিধির মধ্যে পড়তে হবে বলে জানা যাচ্ছে।












Click it and Unblock the Notifications