জি-২০ সম্মেলন, বৃক্ষ রোপণ করে শুরু মোদী, বাইডেন, সুনক সহ রাষ্ট্রনেতাদের
জি-২০ সম্মেলন চলছে ইন্দোনেশিয়ার বালিতে। সেখানে বিশ্বের সমস্ত তাবড় নেতারা রয়েছেন। রয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। আছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তাঁরা সবাই একসঙ্গে গিয়েছিলেন সেখানকার একটি ম্যানগ্রোভ অরণ্যে। বালির অরণ্যে তাঁরা সবাই মিলে একসঙ্গে বৃক্ষ রোপণ করেন।

সুনক মোদী বৈঠক
এর আগে ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনকের সঙ্গে সম্মেলনের বাইরে আলদা করে দেখা ও কথাবার্তা হয়। সেখানে ভারত থেকে ব্রিটেনে কাজের সূত্রে আসার জন্য ৩০০০ জনকে প্রতি বছর ভিসা দেওয়া হবে বলে জানানো হয়। এই ঘোষনা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও ঋষি সুনকের সাক্ষাতের পর হয়। এটা ছিল জি২০ সম্মেলনের ১৭তম সংস্করণ। সেখানেই এই ঘোষণা হয়।

আলোচ্য বিষয়
বালি ও ইন্দোনেশিয়াতে এই সম্মেলনে স্বাস্থ্য, এবং কোভিড পরবর্তী সময়ে অর্থনৈতিকভাবে কীভাবে সব দেশ ঠিক জায়গায় কীভাবে আসতে পারে, শক্তি ও খাদ্য সুরক্ষা, সবকিছু নিয়ে কথা বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই সম্মেলনে দুটি পৃথক বৈঠক করেন। সেই বৈঠক তিনি করেন জো বাইডেন এবং জিংপিং-এর সঙ্গে।

মোদী বাইডেন আলোচনা
এই সম্মেলনে সবার শারীরিক ভাষা খুবই ইতিবাচক ছিল। নরেন্দ্র মোদী এবং মার্কিন প্রেসিডেন্ট নানা বিষয়ে দীর্ঘক্ষণ কথা বলেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং শি জিনপিং দেখা করেন জি-২০ সম্মেলনের নৈশভোজে।

সৌহার্দ বিনিময়
সূত্রের খবর বলছে দুই নেতা একে অপরের সঙ্গে সৌহার্দ বিনিময় করেন। তাঁরা এই সম্মেলনে যে নৈশভোজ করেন তা আয়োজন করেছিলেন ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতি। খাওয়া দাওয়া শেষ করে সবাই একে অপরের সঙ্গে কথা বলে শেষ করেন সম্মেলনের প্রথম দিন।
জি-২০ সম্মেলনে,ইতালির প্রধানমন্ত্রী জর্জা মেলোনির সাথে বৈঠক করেন মার্কিন রাষ্ট্রপতি জো বাইডেন। ইন্দোনেশিয়ার বালিতে ১৫-১৬ নভেম্বর ২০২২ বিশ্বের শীর্ষ অর্থনীতির দেশগুলোর জি-২০ সম্মেলনের প্রথম দিনে মঙ্গলবার দুই রাষ্ট্রনায়কের মধ্যকার গুরুত্বপূর্ণ এই বৈঠক প্রায় এক ঘন্টা স্থায়ী হয়। করোনা মহামারি পরবর্তী রাশিয়া ইউক্রেন যুদ্ধের খেসারতে বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলা করা।
আইটি অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং আটলান্টিকের এপার ওপার সহযোগিতা জোরদারের অপরিহার্যতা গুরুত্ব পায় বাইডেন-মেলোনি বৈঠকে। ট্রান্স আটলান্টিক দেশসমূহের মধ্যে দীর্ঘস্থায়ী সম্পর্ক এবং পারষ্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন ইস্যুতে অংশীদারিত্ব বৃদ্ধির রোডম্যাপ নিয়েও কথা বলেন তাঁরা। ইউক্রেনের প্রতি সমর্থন অব্যাহত রাখার পাশাপাশি ভূমধ্যসাগর এবং ইন্দো প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে স্থিতিশীলতা এবং চীনের সাথে সম্পর্কের বিষয়াদি নিয়েও মার্কিন প্রেসিডেন্টের সাথে আলোচনা করেন ইতালিয়ান প্রাইম মিনিস্টার।












Click it and Unblock the Notifications