World's Largest Museum: টেক্কা দেবে লুভর মিউজিয়ামকে, জানেন কি ভারতেই তৈরি হচ্ছে বিশ্বের বৃহত্তম মিউজিয়াম
বিশ্বের সেরা মিউজিয়াম বললেই ফ্রান্সের লুভর মিউজিয়ামের কথা সকলে বলেন। কিন্তু সেই লুভর মিউজিয়ামের বড় প্রতিযোগী তৈরি হচ্ছে। আর সেটি হতে চলেছে বিশ্বের বৃহত্তম মিউজিয়াম। রাজধানী দিল্লিতে তৈরি হচ্ছে সেটি। নাম যুগ যুগেন মিউজিয়াম।
তিন তলা জুড়ে তৈরি হবে মিউজিয়ামটি। তাতে থাকবে ৯৫০ ঘর। আর তাতে থাকবে ভারতের ৫০০০ বছরের ইতিহাস। ইতিমধ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেই মিউজিয়ামের ভার্চুয়াল ওয়াক উদ্বোধন করেছেন। ১লক্ষ ১৭ হাজার বর্গমিটার এলাকা জুড়ে তৈরি হবে এটি।

এতোদিন ব্রিটিশ ভারতের ইতিহাসই গোটা বিশ্বের মানুষের কাছে পরিচিত ছিল। কিন্তু এবার ভারতের ৫০০০ বছরের ইতিহাস জানতে পারবেন বিশ্ববাসী। এই সুবিশাল মিউজিয়ামে তুলে ধরা হবে মৌর্য যুগ, পাল যুগের ইতিহাসও। বৈদিক কাল থেকে যে ভারত কতটা সমৃদ্ধ সেটাই তুলে ধরা হবে এই মিউজিয়ামে। ভারতেই প্রথম িচকিৎসা শাস্ত্রের শুরু, ভারতই প্রথম শূন্যের আবিষ্কর্তা। প্রাচীন ভারতরে নগর সভ্যতা থেকে শুরু করে বেদ-উপনিষদের রচনা সবটাই তুলে ধরা হবে এই মিউজিয়ামে।
মৌর্য যুগ, পাল যুগ, গুপ্ত যুগ, বিজয়নগররে সভ্যতা, মুঘল সাম্রাজ্যার ইতিহাস। প্রাচীণ ভারতের নানা সাম্রাজ্যের নিয়ম আইন-কানুন সবটাই থাকবে এই মিউজিয়ামে। শুধু উত্তর, মধ্য আর দক্ষিণ ভারত নয়। উত্তর পূর্ব ভারতের অহোম সাম্রাজ্য থেকে শুরু করে রাজপুতদের বীর গাথাও থাকবে। ভারতের প্রাচীণ সভ্যতার একাধিক নিদর্শন থাকবে এই যুগ যুগেন মিউজিয়ামে। ভারতের সুপ্রাচীণ ইতিহাসকে তুলে ধরাই মূল লক্ষ্য।












Click it and Unblock the Notifications