বিশ্বের দ্রুততম অ্যাপ, ১৩দিনে ৫ কোটি মানুষ ডাউনলোড করেছে আরোগ্য সেতু
বিশ্বের দ্রুততম অ্যাপ, ১৩দিনে ৫ কোটি মানুষ ডাউনলোড করেছে আরোগ্য সেতু
করোনা ভাইরাস রোগীকে সনাক্ত করতে কেন্দ্র সরকারের নতুন অ্যাপ আরোগ্য সেতু। যা লকডাউনের মেয়াদ বাড়ানোর সময়ই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশবাসীকে তা ডাউনলোড করতে বলেছিলেন। বুধবার নীতি আয়োগের সিইও অমিতাভ কান্ত জানিয়েছেন, মাত্র ১৩দিনে ৫ কোটি মানুষ ডাউনলোড করেছে এই আরোগ্য সেতু অ্যাপটি। যা বিশ্বের দ্রুততম অ্যাপ হতে সহায়তা করেছে।

দ্রুততম অ্যাপ আরোগ্য সেতু অ্যাপ
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ১৪ এপ্রিল জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়ার সময়ই সকলকে এই অ্যাপটি ডাউনলোড করার জন্য বলেছিলেন। কান্ত টুইটে বলেছিলেন, ‘৭৫ বছর সময় লেগেঠিল টেলিফোনের ৫০ মিলিয়ন ব্যবহারকারীর কাছে পৌঁছানোর জন্য, ৩৮ বছর সময় লাগে রেডিওর, টিভির ১৩ বছর, ইন্টারনেট ৪ বছর, ফেসবুক ১৯ মাস, পোকেমন গো ১৯ দিন। ভারতের এই অ্যাপ যা কোভিড-১৯-এর বিরুদ্ধে লড়ছে তা মাত্র ১৩ দিনে ৫০ মিলিয়ন ব্যবহারকারীর কাছে পৌঁছেছে, যা এখন এটি বিশ্বের দ্রুততম অ্যাপ।'

এই অ্যাপ ডাউনলোডের জন্য সকলকে আর্জি
জেলা প্রশাসনের পক্ষ থেকে সব শিক্ষা প্রতিষ্ঠান ও সরকারি দপ্তরকে নির্দেশ দেওয়া হয়েছে যাতে তারা সবাইকে এই অ্যাপ ডাউনলোড করার জন্য বলে। এই অ্যাপ যদি বেশি করে মানুষ ইনস্টল করে তাঁদের ফোনে, ব্যবহারকারীর অবস্থান এবং ব্লুটুথ ডেটাগুলির মাধ্যমে সনাক্তকরণ আরও কার্যকর হয়ে ওঠে, করোনা সংক্রমণ কাছাকাছি আসলে ফোনগুলির তা জানান দেবে ব্যবহারকারীকে। স্বাস্থ্য মন্ত্রকের কাছ থেকে এই অ্যাপ সংক্রমিত ব্যক্তিদের তথ্য সংগ্রহ করে এবং যদি ব্যবহারকারীর কাছে সেই সংক্রমিত ব্যক্তি থাকে তবে সতর্ক করা হয়।

এই অ্যাপের ওপর কাজ করছে বিভিন্ন সংস্থা
সূত্রের খবর, টিসিএস এই অ্যাপ পরীক্ষার কাজ করছে এবং এই অ্যাপের পরবর্তী ভার্সন নিয়ে কাজ করছে টেক মাহিন্দ্রা ও মাহিন্দ্রা গ্রুপ। সব ধরনের ফোনে যাতে এই আরোগ্য সেতু অ্যাপটি কাজ করে তার ওপর পরীক্ষামূলক গবেষণা চালাচ্ছে টেক মাহিন্দ্রা। বর্তমানের ভার্সানটি শুধুমাত্র স্মার্টফোন ব্যবহারকারীরাই ডাউনলোড করতে পারবে।












Click it and Unblock the Notifications