কোভিডের মাঝে 'অসাধারণ' ভাবে ঘুরে দাঁড়িয়েছে ভারত, জিডিপি নিয়ে বিশ্ব ব্যাঙ্কের রিপোর্ট পেশ
কোভিড অতিমারী স্পিডব্রেকার অতিক্রম করে 'অসাধারণ' ভাবে ঘুরে দাঁড়িয়েছে ভারতীয় অর্থনীতি। আজ জিডিপি বৃদ্ধি সংক্রান্ত একটি রিপোর্ট প্রকাশ করেই এমনটাই জানাল বিশ্ব ব্যাঙ্ক। এই পরিস্থিতিতে ২০২১-২২ অর্থবর্ষে ভারতের অর্থনৈতিক প্রবৃদ্ধির হার হতে পারে ৭.৫ শতাংশ থেকে ১২.৫ শতাংশের মধ্যে।

লকডাউন প্রতিকূল পরিস্থিতি তৈরি করে
এদিন দক্ষিণ এশীয় অর্থনৈতিক ফোকাসের রিপোর্ট প্রকাশ করে বিশ্ব ব্যাঙ্ক। সংস্থার বার্ষিক বৈঠকের আগে এই রিপোর্ট প্রকাশ করা হয় এই রিপোর্ট। এদিন রিপোর্টে আরও বলা হয়েছে, কোভিড অতিমারীর প্রভাব পড়ার আগের থেকেই ভারতীয় অর্থনীতি ধীর গতিতে এগোতে শুরু করেছইল। এই আবহে করোনা সংক্রমণ এবং লকডাউন আরও প্রতিকূল পরিস্থিতি তৈরি হয়।

২০২০ সালে ভারতের প্রবৃদ্ধির হার নেমে যায়
এর আগে ২০১৭ সালের আর্থিক বর্ষে ভারতীয় অর্থনৈতিক প্রবৃদ্ধির হার বেড়ে দাঁড়িয়েছিল ৮.৩ শতাংশ। সেখানে থেকে ২০২০ সালে সেই প্রবৃদ্ধির হার নেমে ৪ শতাংশে এসে দাঁড়ায়। সাধারণ মানুষের হাতে নগদের অভাব এবং পণ্যের চাহিদার ঘাটতির জেরে অর্থনীতিতে ধস নামে। এরই মাঝে দেশে শুরু হয় করোনা অতিমারী প্রকোপ। এর জেরে জারি হয় লকডাউন। আর তারপর ইতিহাসে প্রথমবার ভারত মন্দার সম্মুখীন হয়।

ভারতের 'রিয়েল জিডিপি' ৭.৫ থেকে ১২.৫ শতাংশের মধ্যে থাকবে
এদিন রিপোর্টে বিশ্ব ব্যাঙ্ক বলে, 'বর্তমানে বিশ্বের অনিশ্চিতপূর্ণ পরিস্থিতিতে ২০২১-২২ অর্থবর্ষে ভারতের 'রিয়েল জিডিপি' ৭.৫ শতাংশ থেকে ১২.৫ শতাংশের মধ্যে থাকতে পারে। তবে এটা সম্পূর্ণ ভাবে এটার উপর নির্ভর করবে যে করোনা ভাইরাস রোধক টিকাকরণ কেমন গতিতে চলছে, বা ফের লকডাউন জারি করার মতো পরিস্থিতি উপনীত হচ্ছে কি না। এছাড়াও বিশঅব অর্থনীতির গতিও এর উপর প্রভাব ফেলবে।'

ভারত আসাধারণ ভাবে ঘুরে দাঁড়িয়েছে
বিশ্ব ব্যাঙ্কের তরফে আরও বলা হয়, 'এটা খুবই অসাধরণ, যেভাবে ভারত একবছরের মাথায় ঘুরে দাঁড়িয়েছে। যদি একবছর আগের কথা দেখা হয়, তাহলে মোটের উপর ৩০ থেকে ৪০ শতাংশ অর্থনৈতিক কর্মকাণ্ড থমকে গিয়েছিল। করোনা ভ্যাকসিন নিয়ে কোনও নিশ্চিত খবর ছিল না। তবে বর্তমানে ভারত ঘুরে দাঁড়িয়েছে। তারা টিকাকরণ শুরু করে দিয়েছে এবং বর্তমানে টিকা প্রস্তুতের ক্ষেত্রে শীর্ষ স্থানে রয়েছে।'
নন্দীগ্রামে প্রচারের শেষ লগ্নে মিঠুন চক্রবর্তীকে পাশে নিয়ে শুভেন্দু অধিকারী












Click it and Unblock the Notifications