বিশ্বের উষ্ণতম শহরের তালিকায় সবার উপরে ভারতেরই ১৫! প্রখর তাপে পুড়ছে গোটা দেশ
পৃথিবীর সবথেকে উষ্ণ শহরের তালিকায় চোখ রাখলে চমকে উঠতে হবে। এই তালিকায় ভারতেরই ১৫টি শহর স্থান পেয়েছে। বিগত ২৪ ঘণ্টা অর্থাৎ শুক্রবারের তাপমাত্রার বিচারের মধ্য ভারতের ১৫টি শহর রয়েছে এই তালিকায়।
পৃথিবীর সবথেকে উষ্ণ শহরের তালিকায় চোখ রাখলে চমকে উঠতে হবে। এই তালিকায় ভারতেরই ১৫টি শহর স্থান পেয়েছে। বিগত ২৪ ঘণ্টা অর্থাৎ শুক্রবারের তাপমাত্রার বিচারে মধ্য ভারতের ১৫টি শহর রয়েছে এই তালিকায়। ইআই ডোরাডো আবহাওয়ার ওয়েবসাইটের গত ২৪ ঘণ্টার বিচারে বিশ্বের সবচেয়ে উষ্ণ শহরের তালিকায় সবার আগে ভারতের শহরগুলির নাম রয়েছে।

আরও স্পষ্ট করে বললে, মাঝ বৈশাখের প্রচণ্ড দাবদাহে মধ্যপ্রদেশের খড়গাঁওয়ের তাপমাত্রা সবথেকে বেশি। ৪৬.৬০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নিয়ে শীর্ষ স্থানে অবস্থান করছে ভারতের এই শহর। এছাড়াও ওয়েবসাইটের তালিকায় যে ১৫টি শহর স্থান পেয়েছে তার মধ্যে মহারাষ্ট্রের নয়টি, তিনটি মধ্যপ্রদেশের, দুটি উত্তরপ্রদেশের এবং তেলঙ্গানার একটি শহর রয়েছে।
মহারাষ্ট্রের নাগপুর বিশ্বের নবমতম উষ্ণ শহর। এই শহরের তাপমাত্রা ৪৫.২০ ডিগ্রি সেলসিয়াস। এই তাপমাত্রা স্বাভাবিকের থেকে তিন ডিগ্রি বেশি ছিল। বিদর্ভ অঞ্চলের অন্যান্য শহরগুলির তাপমাত্রাও ৪৫ ডিগ্রির উপরে। অমরাবতীর তাপমাত্রা ৪৫.৪, ব্রহ্মপুরীর তাপমাত্রা ৪৫.৮, চন্দ্রপুরের তাপমাত্রা ৪৫.৬ এবং ওয়ার্ধার তাপমাত্রা ৪৫.৭ ডিগ্রি।
চন্দ্রপুরের বন্যপ্রাণী এনজিও হাবিট্যাট কনভেনশন সোসাইটি জানিয়েছে, শহর থেকে মাত্র ১৫ কিলোমিটার দূরে গোজরা পন্ডে অত্যধিক তাপের কারণে অন্তত নয়টি পাখি মারা গেছে। সভাপতি দিনাশ কেটের অভিযোগ, এলাকায় উচ্চতাপমাত্রার কারণ হল কয়লা খনি, বিদ্যুৎ কেন্দ্র ও অন্যান্য শিল্পের উপস্থিতি।












Click it and Unblock the Notifications