কাজ হল সুপ্রিম নির্দেশেই, চলতি এনডিএ পরীক্ষায় মহিলাদের সুযোগ দিতে নয়া নির্দেশিকা ইউপিএসসি-র
চলতি বছরেই এনডিএ পরীক্ষায় মহিলাদের সুযোগ দিয়ে নয়া নির্দেশিকা জারি করল ইউপিএসসি
শুরুতে সুপ্রিম নির্দেশ আসার পরেও টালবাহানা চলছিল বিগত কয়েক সপ্তাহ ধরে। অন্যদিকে সুপ্রিম তোপের মুখে পড়ে ন্যাশনাল ডিফেন্স অ্যাকাডেমিতে মহিলাদের সুযোগ নিয়ে নড়েচড়ে বসে কেন্দ্র সরকার।শুনানি চলাকালীন সময়ে গত সোমবার জমা করা হলফনামায় কেন্দ্রে জায়ায় ২০২২ সালের মে মাসে প্রবেশিকায় বসতে পারবেন মহিলারা। কিন্তু তাতে সাফ না করেছিল সুপ্রিম কোর্ট।

নভেম্বরের পরীক্ষা থেকেই বসার সুযোগ
সুপ্রিম কোর্টের স্পষ্ট দাবি ছিল আসছে বছর নয়, চলতি বছরেই দিতে হবে সুযোগ। এমনকী এই মর্মে নয়া নির্দেশিকা জারি করতে সরাসরি নির্দেশ দেওয়া হয় ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনকেও। আর তাতেই হল কাজ। সুপ্রিম কোর্টের কটাক্ষবানের মুখে পড়ে এবার তড়িঘড়ি অবিবাহিত মহিলাদের জন্য পরীক্ষার আয়োজন করতে ইউপিএসসি। এনডিএ-র জন্য প্রবেশিকা বছরে দু'বার অনুষ্ঠিত হয়। চলতি বছরে নভেম্বরের ১৪ তারিখে রয়েছে এই পরীক্ষা।

কোথা থেকে করা যাবে ফর্ম ফিলাপ
কেন্দ্রের নয়া নির্দেশিকা বলছে এবছর থেকেই এনডিএ-র পরীক্ষায় বসার সুযোগ পাবে মহিলারা। upsconline.nic.in সাইটে গিয়েই ফ্রম ফিলাপও করতে পারবেন সকলেই। এদিকে ন্যাশনাল ডিফেন্স অ্যাকাডেমির প্রবেশিকায় মহিলাদের যোগ দেওয়ার ক্ষেত্রে পরিকাঠামোগত সমস্যার কথাই বারেবারে বলে শোনা গিয়েছে কেন্দ্রকে। কিন্তু তারপরেও সুপ্রিম কোর্টের নির্দেশ ছিল সমস্যার অজুহাতে কখনওই প্রবেশিকায় মহিলাদের যোগ দেওয়া স্থগিত রাখা যাবে না। চলতি বছরেই শুরু করতে হবে পরীক্ষা।

কী বলছে ইউপিএসসি-র নয়া নির্দেশিকা
অন্যদিকে ইউপিএসসি কর্তৃক জারি করা নয়া বিবৃতিতে বলা হয়েছে, মহিলা প্রার্থীরা ২৪ সেপ্টেম্বর থেকে ৮ অক্টোবর পর্যন্ত আবেদন করতে পারবেন নির্দিষ্ট সাইটে গিয়ে। তবে আবেদন করতে মহিলা প্রার্থীদের কোনও ফি দিতে হবে না বলেও জানানো হয়েছে। তাদের জন্য এই পরীক্ষা হবে বিনামূল্যে। তবে অক্টোবর সন্ধ্যে ৬টার পরে আর কোনও আবেদন নেওয়া হবে না বলে সাফ জানানো হয়েছে।

শুরু হয়ে গিয়েছে নতুন পাঠক্রম তৈরির কাজ
তবে আবেদনের গোটা প্রক্রিয়াই হবে শুধুমাত্র অনলাইন মোডে। এর বাইরে অন্য কোন মাধ্যমে করা আবেদন গ্রহণ করা হবে না। এদিকে সুপ্রিম তোপের মুখে পড়ে গত সপ্তাহেই সুর বদলায় কেন্দ্র। এমনকী এনডিএ-তে শীঘ্রই যে মহিলারাও সুযোগ পাবেন সেকথা জানানো হয়। কিন্তু কাজ যে এত তাড়াতাড়ি হবে তা কল্পনা করতে পারেনি কেউই। এদিকে ইতিমধ্যেই কেন্দ্র জানিয়েছে সশস্ত্র বাহিনীর যৌথ প্রতিরক্ষা প্রশিক্ষণ কেন্দ্রে মহিলাদের জন্য আলাদা পাঠ্যক্রম তৈরির কাজও শুরু হয়ে গিয়েছে।












Click it and Unblock the Notifications