Vande Metro: শুরু হয়ে গেল প্রকল্পের কাজ! কবে এবং কোথায় প্রথম ছুটবে বন্দে মেট্রো?

Vande Metro: ভারতের রেল ট্র্যাকে ইতিমধ্যে সফল বন্দে ভারত ট্রেন! বাংলা সহ দেশের একধিক রাজ্যের মধ্যে খুব অল্প সময়ের মধ্যে এই ট্রেনে যাতায়াত সম্ভব হচ্ছে। সমীক্ষা বলছে, প্লেনে নয়, এখন বন্দে ভারতের চাপতে বেশি পছন্দ করছেন যাত্রীরা। আর তাই খুব শীঘ্রই বন্দে ভারতের বেশ কয়েকটি সংস্করণ আনতে চলেছে রেলমন্ত্রক।

একটি হল বন্দে ভারত স্লিপার এবং বন্দে মেট্রো। সব কিছু ঠিক থাকলে আগামী ২০২৪ এর মাঝামাঝি সময়েই এই ট্রেনগুলির (Vande Metro) পরিষেবা শুরু হয়ে যাবে।

Vande Metro

  • Vande Metro: আধুনিক সুবিধা

বন্দে মেট্রোতে সমস্ত আধুনিক সুবিধা থাকবে। ১০০ থেকে ৩০০ কিলোমিটারের দূরত্বের মধ্যেই বন্দে মেট্রো চালানোর কথা রয়েছে রেলমন্ত্রকের। আর সেই মতো বেশ কয়েকটি রাজ্যের মধ্যেই এই ট্রেন চলবে বলে খবর। এমনকি বাংলা থেকেও বন্দে মেট্রোর পরিষেবা (Vande Metro) পাওয়া যাবে বলে খবর। তবে প্রথম দফায় উত্তরাখণ্ডের দেরাদুন এবং কাঠগোদামের মধ্যে বন্দে মেট্রো চালানোর প্রকল্পের কাজ শুরু হয়েছে। এমনটাই amarujala-এ প্রকাশিত খবরে দাবি করা হয়েছে।

  • Vande Metro: রেল ভ্রমণ আরও আরামদায়ক হবে

ওই সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে এক রেল আধিকারিক জানিয়েছেন, রেল ভ্রমণকে আরও আনন্দদায়ক এবং সহজ করতেই দুই শহরের মধ্যে বন্দে মেট্রো ট্রেন (Vande Metro) চালানোর পরিকল্পনা করা হয়েছে। বন্দে মেট্রো ট্রেন একেবারে দেশীয় প্রযুক্তিতে তৈরি হাইড্রোজেন চালিত হবে বলেই খবর।

ভারতের মাটিতেই এই ট্রেনের নির্মাণ শুরু হয়েছে বলে খবর। এমনকি দেশের ইঞ্জিনিয়াররাই এই ট্রেনের ডিজাইন করেছে বলেও খবর। প্রকাশিত খবর অনুযায়ী, ২০২৪ সালের জুন মাসের শেষে বন্দে মেট্রোর ডিজাইন সামনে চলে আসবে।

  • Vande Metro: ডিসেম্বরেই উদ্বোধন

উত্তরাখণ্ডের দেরাদুন এবং কাঠগোদামের মধ্যে বেশ কয়েকটি ট্রেন চালায় রেল। এই রুটে যদি বন্দে মেট্রো (Vande Metro) চালানো হয় তাহলে যাত্রীরা উপকৃত হবে বলেই মনে করা হচ্ছে। তবে শীঘ্রই ভারতের রেলট্র্যাকে ছুটতে দেখা যাবে বন্দে সাধারণ ট্রেনটিকে (vande Sadharn Train)।

ইতিমধ্যে ট্রায়াল রানও শুরু হয়ে গিয়েছে। মহারাষ্ট্রের একটি রুটে এই ট্রেনের ট্রায়াল রান চলছে। ডিসেম্বরের আগেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উদ্বোধন করতে পারেন বন্দে সাধারণ ট্রেনের। আর সেদিকেই নজর এখন দেশের মানুষ। এই ট্রেনের বন্দে ভারতের সুবিধা মিললেও টিকিটের দাম অনেক সস্তা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+