আদালতের রায়ে ব্যবহারে বাধা পতিতা, গৃহবধূর মতো শব্দ! বদলে কোন শব্দ, জারি সুপ্রিম কোর্টের নতুন হ্যান্ড বুক
আদালতে এবার থেকে বেশ কিছু বহুল ব্যবহৃত শব্দ ব্যবহার করা যাবে না। এব্যাপারে বুধবার একটি হ্যান্ডবুক চালু করেছে সুপ্রিম কোর্ট। সেখানে শব্দকোষের উল্লেখ করা হয়েছে। হ্যান্ডবুকে বহুল ব্যবহৃত কিছু শব্দ যাতে বিচারপতিরা ব্যবহার না করেন, তা জন্য বিকল্প শব্দ ঠিক করে দেওয়া হয়েছে।
হ্যান্ডবুকে বলা হয়েছে, ইভ টিজিং-এর জায়গায় সেক্সুয়াল হ্যারাজমেন্ট শব্দ ব্যবহার করতে হবে। আবার প্রস্টিটিউটের জায়গায় ব্যবহার করতে হবে সেক্স ওয়ার্কার শব্দ বন্ধনী। প্রোভাইডার কিংবা ব্রেড উইনারের জায়গায় এমপ্লয়েড কিংবা আর্নিং, প্রোভোকেটিভ ক্লোদিং কিংবা ড্রেসের জায়গায় শুধুমাত্র ক্লোদিং কিংবা ড্রেস। সেডাকট্রেসের জায়গায় ওম্যান, স্লাটের জায়গায় ওম্যান, ব্যবহার করতে হবে।

এছাড়াও স্পিনস্টারের জায়গায় আনম্যারেড ওম্যান, ট্রান্স সেস্কুয়ালের জায়গায় ট্রান্স জেন্ডার, আনওয়েড মাদারের জায়গায় মাদার, হোর-এর জায়গায় ওম্যান, অ্যাফেয়ারের জায়গায় রিলেশনশিপ আউটসাইড অফ ম্যারেজ, ক্যারিয়ার ওম্যান-এর জায়গায় ওম্যান, কার্নাল ইন্টারকোর্সের জায়গায় সেক্সুয়াল ইন্টারকোর্স, চাইল্ড প্রস্টিটিউটের জায়গায় চাইল্ড হু হ্যাজ বিন ট্র্যাফিকড।
আদালতের হ্যান্ডবুকে বলা হয়েছে ফর্সিবল রেপের জায়গায় রেপ, হার্লটের জায়গায় ওম্যানস হুকারের জায়গায় সেক্স ওয়ার্কার, হাউজ ওয়াইফের জায়গায় হোম মেকার, ইন্ডিয়ান ওম্যান কিংবা ওয়েস্টার্ন ওম্যানের জায়গায় ওম্যান শব্দ ব্যবহার করতে হবে।












Click it and Unblock the Notifications