পূর্বাঞ্চলীয় ভোট টানতে আপ ভোজপুরি গান পোস্ট করল টুইটারে, নোটিশ কমিশনের
পূর্বাঞ্চলীয় ভোট টানতে আপ ভোজপুরি গান পোস্ট করল টুইটারে, নোটিশ কমিশনের
দিল্লি বিধানসভা নির্বাচনে পূর্বাঞ্চলীয় ভোটারদের কাছে টানতে অভিনব উপায় বের করলেন আম আদমি পার্টি। ৮ ফেব্রুয়ারি শনিবার ভোট গ্রহণের প্রথম একঘণ্টার মধ্যে পূর্বাঞ্চলীয় ভোটারদের জন্য ভোজপুরি স্টাইলের গানের ভিডিও আপলোড করল আপ টুইটারে।

আপ থেকে বিজেপি সকলেরই নজর পূর্বাঞ্চলীয় ভোটে
‘সুভা সুভা নিকল কর লাইন মে লগ জায়েঙ্গে, ঝাঁসে মে নেহি আয়েঙ্গে ঝাঁড়ু কা বটন দবায়েঙ্গে (সকাল সকাল ভোট দেওয়ার জন্য লাইনে দাঁড়াব, কোনও প্ররোচনায় আসব না ঝাঁটা চিহ্নতেই ভোট দেব)।' আপের আপলোড করা ভিডিওর এটি গানের প্রথম লাইন। দিল্লিতে ১.৪৭ কোটি ভোটারদের মধ্যে ৪০ শতাংশ পূর্বাঞ্চলীয় ভোট দিল্লি বিধানসভা নির্বাচনে যথেষ্ট প্রভাব ফেলবে। এই একই কারণের জন্য বিজেপি ও কংগ্রেস উভয় দলই নির্বাচনী প্রচারের সময় উত্তরপ্রদেশ ও বিহারের পূর্বাঞ্চলীয় বাসিন্দাদের এলকায় গিয়ে ভোট চেয়েছিল। বিজেপি তাদের ভোটের প্রচারে পেয়েছিল বিহারের উপ-মুখ্যমন্ত্রী সুশীল মোদীকে। এছাড়াও তারকা প্রচারের জন্য তাদের সঙ্গে ছিল গায়ক দীনেশ লাল যাদব সহ অন্য তৃণমূল স্তরের নেতারা।

পূর্বাঞ্চলীয় এলাকায় কংগ্রেসের প্রচার
কংগ্রেস দিল্লি বিধানসভা নির্বাচনে কিছু পূর্বাঞ্চলী এলাকায় প্রচারের জন্য জনসভা করে, যেখানে বিহার শাখার দলের সভাপতি মোহন ঝাঁকে পাশে পেয়েছিল। পূর্বাঞ্চলীয়দের শক্ত ঘাঁটি দিল্লির মঙ্গলপুরি এলাকাতেও বিহারের অন্য এক দলের নেতা মাসুদ জাফর জনসভা করেন। ভোজপুরি, মৈথিলি ভাষাতেই জনসভার বক্তব্য করা হতো।

আপকে নোটিশ নির্বাতন কমিশনের
নির্বাচনের দিন আপের পক্ষ থেকে টুইটারে এই ভোজপুরি গানের ভিডিও পোস্ট করায় নির্বাচন কমিশন আপ সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ও দলের জাতীয় আহ্বায়ককে নোটিশ পাঠিয়েছে। নির্বাচন কমিশন জানিয়েছে যে আপ নির্বাচনী বিধি লঙ্ঘন করেছে।












Click it and Unblock the Notifications