অসমে এনআরসি-র জন্য মোতায়েন কেন্দ্রীয় বাহিনী সরবে না, সুপ্রিম কোর্টে স্পষ্ট জানাল কেন্দ্র

এনআরসি নিয়ে গোলমালের পর অসমে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছিল। তবে নির্বাচন উপলক্ষ্যে তা সরানো হচ্ছে না বলেই এদিন সুপ্রিম কোর্টে জানিয়ে দিল কেন্দ্র সরকার।

জাতীয় নাগরিকপঞ্জী বা এনআরসি নিয়ে গোলমালের পর অসমে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছিল। তবে নির্বাচন উপলক্ষ্যে তা সরানো হচ্ছে না বলেই এদিন সুপ্রিম কোর্টে জানিয়ে দিল কেন্দ্র সরকার। এনআরসি-র কাজের জন্য মোতায়েন বাহিনী সরানো হবে না বলেই এদিন শীর্ষ আদালতকে স্পষ্ট জানানো হয়েছে।

 অসমে এনআরসি-র জন্য মোতায়েন কেন্দ্রীয় বাহিনী সরবে না, সুপ্রিম কোর্টে স্পষ্ট জানাল কেন্দ্র

কেন্দ্রের হয়ে আদালতে দাঁড়ান অ্যাটর্নি জেনারেল কেকে বেণুগোপাল। তিনি জানান, স্বরাষ্ট্র সচিব জানিয়েছে, এনআরসি-র কাজে অসমে কাজ করা ১৬৭ কোম্পানি সেনাকে সরানো হচ্ছে না।

এর আগের শুনানিতে মুখ্য বিচারপতি রঞ্জন গগৈ কেন্দ্রকে এনআরসি নিয়ে জোর ধমক দেন। জাতীয় নাগরিকপঞ্জী বলবৎ করার জন্য কোনওরকম তৎপরতা কেন্দ্র দেখাচ্ছে না বলে তিনি ধমক দেন। কারণ তার আগে অসম সরকারের হয়ে দাঁড়ানো সলিসিটর জেনারেল তুষার মেহতা বলেন, নির্বাচনের কারণে এনআরসি-র কাজ ব্যহত হতে পারে।

প্রসঙ্গত, কেন্দ্র অসমের নাগরিকপঞ্জী নিয়ে নানা কথা আদালতে জানালেও শীর্ষ আদালত স্পষ্ট জানিয়ে দিয়েছে যে ৩১ জুলাই ২০১৯ সালের যে শেষ দিন ধার্য করা হয়েছে চূড়ান্ত খসড়া তৈরির, তা কোনওভাবেই বদল করা হবে না। অর্থাৎ ওই দিনের মধ্যে সম্পূর্ণ খসড়া তৈরি করে ফেলতে হবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+