দুই হপ্তার মধ্যে ভাঙল 'বুয়া-ভাতিজা' সম্পর্ক, সপা-র সঙ্গে জোটে 'না' মায়াবতীর
মায়াবতী স্পষ্ট জানিয়ে দিয়েছেন, আগামিদিনে রাজ্যের কোনও লোকসভা ও বিধানসভা আসনে জোট করবে না তাঁর দল বসপা।
হপ্তা দুয়েক আগে উত্তরপ্রদেশে দুটি লোকসভা উপনির্বাচনে জোট বেঁধে লড়ে বিজেপিকে হারিয়ে নতুন সমীকরণের ইঙ্গিত দিয়েছিল সমাজবাদী পার্টি ও বহুজন সমাজ পার্টি। অখিলেশ সিং যাদবের দলকে সমর্থন দিয়ে জোট রাজনীতিতে নয়া দৃষ্টান্ত তৈরি করেছিলেন মায়াবতী।

সেই ঘটনার জেরে গোরক্ষপুর ও ফুলপুরে জেতা আসনে বিজেপিকে হারতে হয়েছে। তবে সেই ঘটনার দিন দশেকের মধ্যেই রাজ্যসভা নির্বাচনকে ঘিরে তাল কাটল বুয়া-ভাতিজা সম্পর্কে। সপা-র সমর্থন সত্ত্বেও বসপা বিজেপির কাছে হেরে গিয়েছে।
তার জেরে মায়াবতী স্পষ্ট জানিয়ে দিয়েছেন, আগামিদিনে রাজ্যের কোনও লোকসভা ও বিধানসভা আসনে জোট করবে না তাঁর দল বসপা।
এই ঘটনায় কিছুটা ব্যাকফুটে সপা। অখিলেশের দল এমাসেই কাইরানা লোকসভা কেন্দ্র ও নূরপুরের বিধানসভা কেন্দ্রে ভোটে বসপা-কে পাশে পাবে ধরে এগোচ্ছিল। এই ঘোষণার ফলে অন্তত আগামী লোকসভা ভোট পর্যন্ত সপা-বসপা জোটের সম্ভাবনা ভেস্তে গেল বলেই মনে করা হচ্ছে।
প্রেস বিজ্ঞপ্তি দিয়ে মায়াবতী জানিয়ে দিয়েছেন, গোরক্ষপুর ও ফুলপুরে দল যে সমর্থন সপা-কে দিয়েছে, আগামী কোনও উপনির্বাচনে সেই সমর্থন তাঁরা দেবেন না। রাজ্যসভা নির্বাচনে হারার জন্যও অখিলেশের অনভিজ্ঞতাকে দায়ী করে তোপ দেগেছেন মায়াবতী।
পাশাপাশি মায়াবতী ২০১৯ লোকসভা ভোটে বিজেপিকে আটকাতে সপা ও অন্য দগুলিকে সঙ্গে নিয়ে চলার কথাও বলেছেন। অর্থাৎ ভবিষ্যতে ফের বুয়া-ভাতিজার জোটের সম্ভাবনার পথ খোলা রেখেছেন বহেনজী।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications