কাশ্মীরে কি ফের সরকার গঠনের দাবি জানাবেন ওমর আবদুল্লা! কী বলছে ন্যাশনাল কনফারেন্স
জম্মু ও কাশ্মীরে বাড়তে থাকা একাধিক সমস্যা নিয়ে বনিবনা না হওয়ায় শেষ অবধি জোট ছেড়ে বেরিয়ে এসেছে বিজেপি।
জম্মু ও কাশ্মীরে বাড়তে থাকা একাধিক সমস্যা নিয়ে বনিবনা না হওয়ায় শেষ অবধি জোট ছেড়ে বেরিয়ে এসেছে বিজেপি। পিডিপি-র মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি এই সিদ্ধান্তের পর পদ থেকে ইস্তফা দিয়েছেন। তারপরই বিরোধী ন্যাশনাল কনফারেন্সের নেতা ওমর আবদুল্লা রাজ্যপাল এনএন ভোহরার সঙ্গে দেখা করেন।

তারপরই তিনি বেরিয়ে এসে সাংবাদিক সম্মেলন করেন। তিনি কেন রাজ্যপালের সঙ্গে দেখা করলেন তা স্পষ্ট নয়। তবে বলেছেন, এনসি সরকার গঠনের প্রস্তাব দেবে না। তিনি বদলে তাড়াতাড়ি নির্বাচনের পক্ষে সওয়াল করেছেন।
I met Governor. I told him that National conference didn't receive mandate to form govt in 2014 & we don't have mandate in 2018 also. We haven't been approached & we aren't approaching anyone: Omar Abdullah, National Conference #JammuAndKashmir pic.twitter.com/04CJTpEoON
— ANI (@ANI) June 19, 2018
ফলে সম্ভাবনা রয়েছে কাশ্মীরে রাষ্ট্রপতির শাসন জারির। রাজ্যপালের হাতে বেশ কয়েকটি অপশন রয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক জানিয়েছে, এখনও রাজ্যপালের কাছ থেকে রাষ্ট্রপতি শাসন জারির কোনও নির্দেশ আসেনি। তবে কেন্দ্র ঘটনার উপরে নজর রাখছে।
I have told Governor that since no party has the mandate to form government, he will have to impose Governor rule in the state: Omar Abdullah, National Conference on BJP called off alliance with PDP in #JammuAndKashmir pic.twitter.com/Tln9psdQC1
— ANI (@ANI) June 19, 2018
ন্যাশনাল কনফারেন্স এই মুহূর্তে জম্মু ও কাশ্মীরের সবচেয়ে তৃতীয় বৃহত্তম দল। ১৫জন বিধায়ক রয়েছে আবদুল্লা শিবিরের। এখন দেখার আগামিদিনে কোন পথে এগোয় কাশ্মীরের রাজনীতি।












Click it and Unblock the Notifications