"দেশের বিশ্বাসঘাতকের দেহ নেব না" , মৃত জঙ্গির দেহ নিতে অস্বীকার পরিবারের

লখনৌ পুলিশের এনকাউন্টারে মৃত আইএস জঙ্গি সইফুল্লার দেহ নিতে অস্বীকার করল জঙ্গির পরিবার। এদিকে সইফুল্লার ২ আত্মীয়কে নাশকতার সঙ্গে জড়িয়ে থাকার দায়ে গ্রেফতার করেছে পুলিশ।

লখনৌ, ৮ মার্চ : লখনৌ পুলিশের এনকাউন্টারে মৃত আইএস জঙ্গি সইফুল্লার দেহ নিতে অস্বীকার করল জঙ্গির পরিবার। উত্তরপ্রদেশের কানপুরের বাসিন্দা সইফুল্লার বাবা সরতাজ একথা জানিয়েছেন।

মৃত জঙ্গির বাবা বলেন, " যে দেশের সাথে বিশ্বাসঘাত করে,সে কিছুতেই আমাদের ছেলে হতে পারে না। আমরা ভারতীয় , আমাদের বংশের পূর্বপুরুষরা এখানের বাসিন্দা। যে ভারত বিরোধী সে কিছুতেই আমার ছেলে নয়। আমরা ওর মৃতদেহ কিছুতেই নেব না।"

"দেশের বিশ্বাসঘাতকের দেহ নেব না" , মৃত জঙ্গির দেহ নিতে অস্বীকার পরিবারের

এক সংবাদসংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে মৃত আইএস জঙ্গি সইফুল্লার বাবা সরতাজ জানান, তিনি জানতেন না যে ছেলে জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত। সইফুল্লার সন্ত্রাসমূলক কার্যকলাপ নিয়ে তাঁর কোনও ধারণা ছিল না বলেও তিনি জানান। এদিকে সইফুল্লার পরিবার তার জঙ্গি কার্যকলাপের বিরোধিতা করলেও , সইফুল্লার ২ আত্মীয়কে নাশকতার সঙ্গে জড়িয়ে থাকার দায়ে গ্রেফতার করেছে পুলিশ।

প্রসঙ্গত, ভারতের মাটিতে ৯ সদস্যের একটি আইএসআইএস মডিউলের সদস্য ছিলেন সইফুল্লা। লখনৌয়ে মঙ্গলবার বিকেল থেকে চলা ১২ ঘণ্টার গুলির লড়াইয়ের পর সইফুল্লাকে এনকাউন্টারে নিকেশ করে পুলিশ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+