নাগরিকত্ব আইনের প্রতিবাদে আলিগড়ের ঈদগাহে অনির্দিষ্টকালীন ধর্নায় মহিলারা
এর আগে সংশোধিত নাগরিকত্ব আইন বাতিলের দাবিতে দিল্লির শাহিনবাগ থেকে শুরু করে কলকাতার পার্ক সার্কাস ময়দানে অনির্দিষ্টকালের জন্য ধর্না-অবস্থানে যোগ দিয়েছিলেন স্থানীয় মহিলারা।

বৃহস্পতিবার, আলিগড়ের ঈদগাহেও নয়া নাগরিকত্ব আইনের প্রতিবাদে অনির্দিষ্টকালের জন্য ধর্নায় বসলেন মহিলারা। সূত্রের খবর, ২৫০ জন মহিলা পুলিশের উপস্থিতিতেই অনির্দিষ্টকালের জন্য ধর্নায় বসেন। পুলিশ কেবলমাত্র ৯জনের নামে এফআইআর দায়ের করেছে বলে খবর।
ভারতীয় দণ্ড বিধির ১৪৫, ১৪৭ এবং ১৮৮ ধারায় তাদের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। অন্যদিকে, এসপি সিটি অভিষেক কুমার এই প্রসঙ্গে জানান, ১৪৫ ধারায় অবৈধ সমাবেশ, ১৪৭ ধারা অনুযায়ী দাঙ্গা, এবং ১৮৮ ধারায় পুলিশকে অমান্য করার অভিযোগে মহিলাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।
বুধবার দুপুরের দিকে বিক্ষোভ শুরু হলে সন্ধ্যা নাগাদ অসংখ্য মানুষ যোগ দেয় এই সমাবেশে। জারি হয় ১৪৪ ধারা। বিক্ষোভকারীরা প্রতিবাদ বিক্ষোভের মধ্যে দিয়ে সারারাত কাটানোর পর বৃহস্পতিবার আরও সংখ্যায় যোগ দেয় এই ধর্নায়।












Click it and Unblock the Notifications