Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Women Reservation Bill: ১৩ বছর আগে বিরোধিতা! এখন কেন সমর্থন SP-JDU-BSP-র মতো দলগুলির

Women Reservation Bill: মহিলা সংরক্ষণ বিল লোকসভায় এদিন পাশ হয়ে গিয়েছে। তা রাজ্যসভার পাশ হওয়া বাকি রয়েছে। কিছু আঞ্চলিক দল তাদের অবস্থান পরিবর্তন করেছে। তারা আশ্চর্যজনকভাবে লোকসভা ও রাজ্য বিধানসভায় মহিলাদের জন্য ৩৩ শতাংশ আসন সংরক্ষণে তাদের সমর্থন দিয়েছে।

মহিলা সংরক্ষণ বিলে এবার এমন কিছু নতুন সমর্থককে দেখা গিয়েছে, যারা ১৩ বছর আগে ২০১০ সালে লোকসভায় বিলের তীব্র বিরোধিতা করেছিল। সরকারের সমর্থনকারী দল হওয়ার পরেও তীব্র বিরোধিতা তারা করেছিল। সেই সময় তিন যাদব মূলায়ম সিং যাদব, শরদ যাদব এবং লালুপ্রসাদ যাদব এই বিলের তীব্র বিরোধিতা করেছিলেন।

এখন কেন সমর্থন SP-JDU-BSP-র মতো দলগুলির

এই বিলের বিরুদ্ধে ২০১০ সালে জোরালো অবস্থান নিয়েছিলেন তৎকালীন জেডিইউ প্রধান শরদ যাদব। তিনি বলেছিলেন বর্তমাব আকারে বিল পাশ করানো হলে তিনি হাউসে বিষ খাবেন। পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে ১৩ বছর পরে সবকটি রাজনৈতিক দল এই বিলটিকে গ্রহণ করেছে। তারা বুধতে পেরেছে সংসদ এবং রাজ্য বিধানসভাগুলিতে মহিলা প্রতিনিধিত্বকে উপেক্ষা করা যাবে না।

গত দুই দশকে মহিলারা সক্রিয়ভাবে নির্বাচনী প্রক্রিয়ায় অংশ গ্রহণ করেছেন। বিহারে নীতীশ কুমারের সাফল্যের পরে দেখা গিয়েছে মহিলা ভোটাররা সেখানে গুরুত্বপূর্ণ ভূনিকা গ্রহণ করেছিলেন। ফলে কিছু দলের মত পরিবর্তন কাকতালীয় নয়, বরং মহিলা ভোটারদের আকৃষ্ট করার কৌশল মাত্র।

২০১০-এর প্রবল বিরোধিতা করা সমাজবাদী পার্টির সাংসদ ডিম্পল যাদব বলেছেন, সরকারে উদ্দেশ্য যদি ইতিবাচক হয় এবং তারা যদি মনে করে যে মহিলাদের অধিকার ও সম্মান পাওয়া উচিত, তাহলে তার দল দাবি করে, সংখ্যালঘু ও অনগ্রসর শ্রেণির মহিলাদেরও সেখানে অন্তর্ভুক্ত করা হোক।

রাজ্যসভায় আরজেডি সাংসদ মনোজ ঝা বলেছেন, বিলটির একটি ছাতার মতো পদ্ধতি থাকা উচিত। প্রতিটি বিভাগের মহিলাতের সেখানে অন্তর্ভুক্ত করা উচিত। বিএসপি প্রধান মায়াবতী মহিলাদের জন্য ৫০ শতাংশ সংরক্ষণের দাবি তুলেছেন। লোকজনশক্তি পার্টির চিরাগ পাসোয়ান এই বিলকে সমর্থন করেছেন। তিনি বলেছেন, এই বিলটিকে আরও কার্যকর করার নামে প্রতিটি দলই রাজনীতি করছে।

ইতিমধ্যে সব রাজনৈতিক দল কৃতিত্ব দাবি করে সোশ্যাল মিডিয়ায় তাদের পুরনো বিবৃতি পোস্ট করতে শুরু করেছে। কারণ সামনেই চার রাজ্যে বিধানসভা নির্বাচন। কংগ্রেস নেত্রী সনিয়া গান্ধী এই বিলটিকে তাঁর স্বামী রাজীব গান্ধীর মস্তিস্কপ্রসূত বলে দাবি করেছেন।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+