Women Reservation Bill: মহিলা সংরক্ষণ বিল মোদীর রাজনৈতিক অ্যাজেন্ডা নয়! স্পষ্ট করলেন শাহ
Women Reservation Bill: মহিলা সংরক্ষণ বিল বিজেপি এবং নরেন্দ্র মোদীর কাছে রাজনৈতিক অ্যাজেন্ডা নয়। এমনটাই মন্তব্য করলেন অমিত শাহ। মহিলা সংরক্ষণ বিল নিয়ে বুধবার সকাল থেকে লোকসভায় জোর চর্চা হয়।
আর সেই আলোচনা শেষে বক্তব্য রাখেন অমিত শাহ (Amit Shah)। আর সেখান থেকেই বিরোধীদের বার্তা তাঁর। যা রাজনৈতিক ভাবে খুবই গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে। শাহের কথায়, মঙ্গলবার ভারতীয় সংসদের ইতিহাসে স্বর্ণক্ষরে লেখা থাকবে।

দীর্ঘদিন ধরে এই বিলটি (Women reservation bill) আটকে ছিল। যা মহিলাদের অধিকার দেওয়ার কথা বলে। আর সেই মহিলা সংরক্ষণ বিলই লোকসভায় পেশ করা হয়েছে। আর এই সিদ্ধান্তের জন্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে শুভেচ্ছাও জানান অমিত শাহ। তাঁর কথায়, প্রধানমন্ত্রী পদে শপথ নেওয়ার পর থেকে মহিলাদের সুরক্ষা, সম্মান দেওয়াটা সরকারের কর্তব্য হয়ে দাঁড়িয়েছে।
এদিন একাধিক বেশ কয়েকটি বিষয়ে কথা বলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, এই বিল (Women reservation bill) কার্যকর হলে অধিকারের প্রশ্নে মহিলাদের দীর্ঘদিনের লড়াই শেষ হবে। G20 চলাকালীন প্রধানমন্ত্রী মোদী সারা বিশ্বের কাছে মহিলা উন্নয়নেরের কথা তুলে ধরা হয়েছে।
#WATCH | "After elections, soon census and delimitation exercise will take place. After this, there will be 1/3rd women in this House," Union Home Minister Amit Shah in Lok Sabha on the Women's Reservation Bill. pic.twitter.com/jKpXtg01R8
— ANI (@ANI) September 20, 2023
তবে কিছু দল মহিলা ক্ষমতায়ন রাজনৈতিক এজেন্ডা (Women reservation bill) বানিয়ে ফেলেছে। কিন্তু মহিলা ক্ষমতায়নের স্লোগান কখনও ভোট জেতার অস্ত্র হতে পারে না বলেও এদিন বিরোধীদের একহাত নেন শাহ। তাঁর কথায় মহিলা ক্ষমতায়ন বিজেপির কাছে রাজনৈতিক প্রশ্ন না, মানবতার প্রশ্ন বলেও মন্তব্য করেছেন তিনি।
তবে দীর্ঘ ২৭ বছর কেন মহিলা সংরক্ষণ বিল (Women reservation bill) পাশ করা যায়নি? তা নিয়ে বিরোধীদের একহাত নেন অমিত শাহ। দেবগৌড়া থেকে মনমোহন সিং এই বিল আনার চেষ্টা করলেও ব্যর্থ হয়। তবে ভোটের পর আদমশুমারি এবং delimitation করা হবে বলেও মন্তব্য করেন শাহ। আর তখন মা-বোনদের এক-তৃতীয়াংশ এই হাউসে থাকবে বলে মন্তব্য মোদী ডেপুটির।
একই সঙ্গে বিরোধিদের আক্রমণ করে শাহ বলেন, কেউ ভাবেন সচিবরাই দেশ চালান, কিন্তু আমরা বিশ্বাস করি সরকারই দেশ চালায়।
"...They think that the country is run by the secretaries. I think the government runs the country...," says Union Home Minister Amit Shah in Lok Sabha. https://t.co/xfXjcnD1oe pic.twitter.com/hzgoOhWkhM
— ANI (@ANI) September 20, 2023
-
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস












Click it and Unblock the Notifications