Women Reservation: রাহুলের আসন যদি মহিলাদের জন্য সংরক্ষিত হয়...! কবে থেকে সংরক্ষণ, কী বললেন আইনমন্ত্রী

Women Reservation: কেন্দ্রীয় আইনমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল মহিলাদের সংরক্ষণের বাস্তবায়ন ও সীমাবদ্ধতা নিয়ে বড় বিবৃতি দিয়েছেন। সংবিধানের ৮২ নম্বর অনুচ্ছেদের অধীনে ২০২৬ সাল পর্যন্ত সীমানা নির্ধারণ করা হয়েছে। কী ভাবে এর আগে মহিলা সংরক্ষণ লাগু করা যেতে পারে, তা নিয়েই বলেছেন কেন্দ্রীয় আইনমন্ত্রী।

সংবাদ সংস্থা পিটিআইকে দেওয়া সাক্ষাৎকারে অর্জুন রাম মেঘওয়াল বলেছেন, যদি দেখেন, রাহুল গান্ধী ওয়ানাডের সাংসদ। সেই আসন যদি কোনও মহিলার জন্য সংরক্ষণ করা হয়, তাহলে কি সরকারের সমালোচনা করা হবে না, প্রশ্ন করেছেন তিনি। তাই সীমানা নির্ধারণ কমিটি সিদ্ধান্ত নেবে কোন আসন মহিলাদের জন্য সংরক্ষিত থাকবে।

Women Reservation

উল্লেখ করা যেতে পারে লোকসভা ও রাজ্য বিধানসভায় মহিলাদের জন্য এক তৃতীয়াংশ আসন সংরক্ষণ বিল সংসদের উভয় কক্ষে অনুমোদিত হয়েছে। সংসদের প্রায় সবদলই এই বিলকে সমর্থন করেছে। পাশাপাশি তারা অবিলম্বে মহিলা সংরক্ষণের বাস্তবায়নের দাবি করেছে। সেখানে কেন্দ্র বলছে আদমশুমারি এবং সীমানা নির্ধারণের পরেই এটিকে কার্যকর করা যেতে পারে।

কংগ্রেস-সহ অন্য বিরোধী দলগুলি মহিলা সংরক্ষণ আইনে ওবিসিদের অন্তর্ভুক্ত করার দাবি জানিয়েছে। জাতি-ভিত্তিক আদমশুমারি থেকে কেন্দ্রের মনযোগ সরানোর অভিযোগ করে কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী বলেছিলেন মহিলা সংরক্ষণ বিল অবিলম্বে কার্যকর করা যেতে পারে। নতুন আদমশুমারি এবং সীমানা নির্ধারণের প্রয়োজন নেই।

রাহুল গান্ধী বলেছিলেন, বলা হয়েছে, মহিলাদের জন্য সংরক্ষণ দেওয়ার আগে আদমশুমারি এবং সীমানা নির্ধারণ করা হবে। এতে অনেক সময় লাগবে। তিনি বলেছিলেন, সত্য হল মহিলাদের জন্য সংরক্ষণ কার্যকর করা যেতে পারে। লোকসভা ও বিধানসভায় ৩৩ শতাংশ আসন মহিলাদের দেওয়া যেতে পারে, তাতে কোনও অসুবিধা নেই।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+